শুক্রবার, ০৩:৫২ পূর্বাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী গার্লস কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়। – জহির উদ্দিন স্বপন  গৌরনদীতে সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা রেমিট্যান্স যোদ্ধা চালিকাশক্তি ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি

রাজধানীতে হাসপাতালের প্রাইভেটকারে মিলল ২ জনের লাশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১০৮ বার পঠিত

রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তবে দুজনই পুরুষ, আনুমানিক বয়স ৩৫-৪০ বছর।

সোমবার (১১ আগস্ট) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে থানা পুলিশের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইম সিনও কাজ করছে।

এসব তথ্য নিশ্চিত করে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার বলেন, প্রাথমিকভাবে জানা যায়, রোববার (১০ আগস্ট) সকালে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বেজমেন্টের পার্কিংয়ে একটি প্রাইভেকার রাখা হয়। পরে সেটি আর না নেওয়ার আজ  সোমবার হাসপাতালে কর্তৃপক্ষ গাড়ির ভেতরে লাশ দেখতে পেয়ে পুলিশেকে খবর দেন।

তিনি আরও বলেন, সোমবার দুপুর ১২টার দিকে ওই প্রাইভেটকারের ভেতর থেকে দুই পুরুষের লাশ উদ্ধার করেছি। তাদের শরীরের বেশ কিছু অংশ পঁচে গেছে। এখনও পরিচয় শনাক্ত করা যায়নি, চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com