শুক্রবার, ০৪:৩৬ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

সাংবাদিক তুহিনকে হত্যাকারীদের কঠোর শাস্তির দাবিতে গৌরনদীতে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১০১ বার পঠিত

গাঁজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে হত্যাকারী সন্ত্রাসীদেরকে আইনের আওতায় কঠোর শাস্তি এবং সাংবাদিকদের রাষ্ট্রিয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সোমবার সকালে বরিশালের গৌরনদীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ওইদিন সকাল সাড়ে ১০টায় গৌরনদী বাসষ্ট্যান্ড চত্বরে বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে গৌরনদী প্রেসক্লাবের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এরপর প্রেসক্লাব কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যাকারী সন্ত্রাসীদেরকে আইনের আওতায় অবিলম্বে কঠোর শাস্তি (ফাঁসি) দিতে হবে। সেই সাথে সাগর রুনিসহ সাংবাদিক হত্যা ও নির্যাতনের সকল ঘটনার বিচার করে খুনী ও অপরাধীদের চরম শাস্তি নিশ্চিত করতে হবে। সাংবাদিক সুরক্ষা আইন তৈরী করতে হবে। সরকারকে দেশের সকল সাংবাদিকের রাষ্ট্রিয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যাথায় সাংবাদিকরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।
গৌরনদী প্রেসক্লাব সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারন সম্পাদক সঞ্জয় কুমার পাল, খোকন আহাম্মেদ হীরা, প্রেসক্লাব সদস্য মোঃ আমিন মোল্লা, মনিষ চন্দ্র বিশ্বাস, মোঃ বদরুজ্জামান খান সবুজ, বি.এম বেলাল, মোঃ জামিল মাহামুদ, মোঃ খাইরুল ইসলাম, মোল্লা ফারুক হাসান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com