সোমবার, ০৫:২১ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

র‍্যাঙ্কিংয়ে আবারও ১০-এ নেমে গেল বাংলাদেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১১৯ বার পঠিত

অবনমনের ধারায় ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আবারও পিছিয়ে পড়েছে বাংলাদেশ দল। আইসিসির ১০ আগস্ট পর্যন্ত প্রকাশিত হালনাগাদ র‍্যাঙ্কিং অনুযায়ী, মেহেদী হাসান মিরাজরা এক ধাপ পিছিয়ে ১০ নম্বরে নেমে গেছেন।

দীর্ঘ দেড় যুগ ধরে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের এক অঙ্কের ভেতর অবস্থান ছিল বাংলাদেশের। ২০০৬ সালের অক্টোবরের পর ২০২৫ সালের মে মাসে প্রথমবারের মতো দশ নম্বরে চলে যায় দলটি। এরপর শ্রীলংকার বিপক্ষে একটি ম্যাচ জিতে ৯ নম্বরে উঠলেও, সর্বশেষ হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে আবারও পিছিয়ে গেছে টাইগাররা।

বাংলাদেশের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ে অবনমন ঘটেছে পাকিস্তানেরও। তারা ৪ নম্বর থেকে নেমে গেছে ৫ নম্বরে। শীর্ষ দশে এ দুটি দল নিয়েই পরিবর্তন এসেছে। বাংলাদেশের জায়গায় ৯ নম্বরে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ, আর পাকিস্তানের জায়গায় ৪ নম্বরে উঠে গেছে শ্রীলংকা।

বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৮, আর বাংলাদেশের ৭৭। শ্রীলংকা ও পাকিস্তানের রেটিং যথাক্রমে ১০৩ ও ১০২। তালিকার শীর্ষে আছে ভারত, যাদের রেটিং ১২৪। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড, ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে।

আগামী ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য আইসিসি র‍্যাঙ্কিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ১৪ দলের সেই টুর্নামেন্টে স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের অংশগ্রহণ নিশ্চিত। বাকি ১২টি জায়গার মধ্যে আটটি নির্ধারিত হবে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে, আর চারটি দল আসবে বাছাইপর্ব পেরিয়ে।

সরাসরি বিশ্বকাপে জায়গা পেতে হলে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত র‍্যাঙ্কিংয়ে সেরা আটে থাকতে হবে বাংলাদেশকে। তবে স্বাগতিক হওয়ার কারণে দক্ষিণ আফ্রিকা (বর্তমানে ৬ নম্বরে) ও জিম্বাবুয়ে (১১ নম্বরে) এই হিসাবের বাইরে থাকবে।

এদিকে, ওয়ানডের মতো টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশ রয়েছে দশম স্থানে। টেস্টে রয়েছে নবম অবস্থানে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com