বৃহস্পতিবার, ০৩:৩২ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

বিয়ের আট মাসেই সোনাক্ষীকে নিয়ে স্বামীর আফসোস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

গোপনে প্রেম, তারপরে রাজকীয় বিয়ে। ২০২৪ সালের ২৩ জুন জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও প্রেমিক জহির ইকবাল।

এখনো মধুচন্দ্রিমার আবেশ কাটেনি, সুখের সংসার দারুণ জমে উঠেছে, তবুও অভিনেত্রীর স্বামী জহিরের মনে কোথাও যেন রয়ে গেছে এক অতৃপ্তি, এক গভীর হাহাকার।

প্রায় আট মাসের দাম্পত্যে ভালোবাসার কমতি নেই; কিন্তু জহির আজও ভুলতে পারেন না তাদের প্রথম ডেটের ঘটনার কথা।

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে জহির বলেন, ব্য়াপারটা খুব অদ্ভুত ঘটেছিল আমার সঙ্গে। সোনাক্ষী আমাকে মুম্বাইয়ের পালি ভবনে দেখা করতে ডেকেছিল।

ভেবেছিলাম, আমার প্রথম ডেট হবে সেটা। কিন্তু ওখানে গিয়ে দেখি, সোনাক্ষী সঙ্গে করে দুজন বন্ধু নিয়ে এসেছে।

তিনি আরও বলেন, ‘প্রথম ডেট নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। কিন্তু তখন সব স্বপ্ন জলে চলে গিয়েছিল।

সোনাক্ষীকে পরে এসব নিয়ে প্রশ্ন করায় বলেছিল, আমাকে নাকি যাচাই করতে বন্ধুদের সঙ্গে নিয়ে এসেছিল। প্রথম ডেটটাই আমার বেকার হয়ে গিয়েছিল। এটাই আফসোস।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com