বুধবার, ০৯:৩১ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

লাল না হলুদ, কোন কলা বেশি উপকারী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

কলা পুষ্টিগুণে ভরপুর একটি ফল। এটি শুধু সুস্বাদু নয়, শরীরের নানা উপকারেও আসে।

বাজারে নানা জাতের কলা পাওয়া যায়, তবে আলোচনায় এখন লাল কলা। অনেকেই জানতে চান—লাল কলা না হলুদ কলা, কোনটি বেশি উপকারী? এ নিয়ে মত দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
১. লাল কলার বৈশিষ্ট্য ‘ডেইলি ডায়েট’-এর পুষ্টিবিদ ও সিইও একতা ট্যান্ডন জানিয়েছেন, লাল কলা জিনগতভাবে পরিবর্তিত নয় বরং এটি প্রাকৃতিক চাষ ও জৈবিক বাছাইয়ের মাধ্যমে তৈরি। এ কলার স্বাদ মিষ্টি এবং এর গাছ রোগ প্রতিরোধী হওয়ায় সহজে বেড়ে ওঠে ও ঘন ঘন ফল দেয়।

গ্লেনেগলস আওয়ার হাসপাতালের প্রধান ডায়েটিশিয়ান ডা. বিরালি শ্বেতা জানান, হলুদ কলার মতো লাল কলাও প্রাকৃতিক চিনি ও কার্বোহাইড্রেট সরবরাহ করে যা দ্রুত শক্তি দেয়।

৩. হৃদযন্ত্র সুস্থ রাখে লাল কলা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং কোলেস্টেরল কমাতে ভূমিকা রাখে। এতে উচ্চমাত্রায় পটাশিয়াম রয়েছে যা হৃদরোগের ঝুঁকি কমায়।

৪. হজমে সহায়ক

ফাইবারসমৃদ্ধ হওয়ায় এটি হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে।

৫. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে ভিটামিন সি ও বি৬ রয়েছে যা রোগ প্রতিরোধে কার্যকর।

৬. ত্বক ও চোখের যত্নে অ্যান্টিঅক্সিডেন্ট ও বিটা-ক্যারোটিন থাকার কারণে এটি ত্বক ভালো রাখে এবং দৃষ্টিশক্তি বজায় রাখতে সহায়ক।

৭. ওজন নিয়ন্ত্রণে সহায়ক কম ক্যালোরি ও বেশি ফাইবার থাকায় এটি ক্ষুধা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। ফলে ওজন কমাতে সহায়তা করে।

লাল ও হলুদ কলার পার্থক্য- পুষ্টিবিদ ট্যান্ডন জানান, হলুদ কলার তুলনায় লাল কলা ছোট ও ঘন। এতে বেশি পরিমাণে ভিটামিন সি, বি৬, ম্যাগনেশিয়াম ও বিটা-ক্যারোটিন থাকে। গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ায় এটি ডায়াবেটিস রোগীদের জন্যও ভালো।

বিশেষজ্ঞরা বলছেন, দৈনন্দিন খাদ্যতালিকায় ১–২টি লাল কলা রাখা যেতে পারে। তবে খাবারের মাঝে খাওয়াই উত্তম, যাতে শরীর ভালোভাবে পুষ্টি শোষণ করতে পারে।আপনার যদি কলার প্রতি অ্যালার্জি না থাকে এবং অতিরিক্ত না খান, তবে লাল কলা সামগ্রিকভাবে স্বাস্থ্যকর। লাল ও হলুদ—উভয় কলাই উপকারী। তবে পুষ্টিগুণ বিবেচনায় লাল কলাকে একটু এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com