বুধবার, ০১:১৯ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

শোকের দিনে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১০৯ বার পঠিত

রাষ্ট্রীয় শোকের দিনে মিরপুরে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি–টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। উত্তরার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এমন আবহেই আজ সন্ধ্যা ৬টায় সিরিজ নিশ্চিত করার মিশনে মাঠে নামবে টাইগাররা।

প্রথম ম্যাচে সাত উইকেটের দাপুটে জয়ে সিরিজে ১–০ তে এগিয়ে আছে বাংলাদেশ। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত হবে সিরিজ জয়। অন্যদিকে পাকিস্তানের সামনে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই।

মিরপুরের ধীর গতির উইকেটে প্রথম ম্যাচে স্পিনারদের দাপট ছিল চোখে পড়ার মতো। পাকিস্তানের কোচ মাইক হেসন যদিও উইকেট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, তবে দ্বিতীয় ম্যাচেও উইকেটের স্বভাব-চরিত্রে পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানা গেছে।

ফলে বাংলাদেশ আজও প্রথম ম্যাচের বিজয়ী একাদশ নিয়েই মাঠে নামবে বলে প্রবল ধারণা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ

সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), খুশদিল শাহ, হুসাইন তালাত, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।

শোকের আবহে বিশেষ আয়োজন

আজকের ম্যাচ ঘিরে বিসিবি নিয়েছে বেশকিছু বিশেষ পদক্ষেপ। ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন, কালো আর্মব্যান্ড পরে খেলা, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও স্টেডিয়ামের ভেতরে গান-বাজনা বন্ধ রাখা—সবই দেশের শোক প্রকাশের অংশ হিসেবে।

শোকের মধ্যেও মাঠে গড়াতে চলেছে সিরিজ নির্ধারণী লড়াই। তবে টাইগারদের কাছে আজকের ম্যাচ শুধু একটি ক্রিকেট ম্যাচ নয়, বরং এক জাতিগত সম্মান বহনের প্রতীকও।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com