বৃহস্পতিবার, ০৩:২৮ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

‘আমার ভিজিট আমৃত্যু ৩০০ টাকাই থাকবে’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৭৮ বার পঠিত

আমৃত্যু আমার ভিজিট ৩০০ টাকাই থাকবে বলে জানিয়েছেন অভিনয়শিল্পী ও নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডা. এজাজুল ইসলাম।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

অভিনয় শিল্পীর বাইরেও আপনি একজন চিকিৎসক। সবাই আপনাকে ‘গরিবের ডাক্তার’ বলেও চেনে। কেমন লাগে আপনার? এমন প্রশ্নে উত্তরে ডা. এজাজ বলেন, ভালো লাগে। তবে অনেকেই বলেন, আমি কেন আমার ভিজিট ৩০০ টাকার বেশি করছি না।

আমার স্টাফরাও আমাকে বলে, আমার জুনিয়র ডাক্তাররাও আমার চেয়ে বেশি ফি’ নেয়, আর আমি বিশেষজ্ঞ হয়েও ভিজিট কম। এতে মানুষ আমাকে সন্দেহ করবে, আমার মানসম্মান থাকবে না।

তিনি আরও বলেন, কিন্তু আমি এসব নিয়ে চিন্তা করি না। আমৃত্যু আমার ভিজিট ৩০০ টাকাই থাকবে। এত টাকার পেছনে ছুটে কী হবে? আমি মনে করি অপ্রয়োজনীয়ভাবে টাকার পেছনে ছোটা একটি মানসিক ব্যাধি।

আমি খেতে পরতে পারছি, চিকিৎসা থেকে শুরু করে ছেলেমেয়ের লেখাপড়ার খরচও আল্লাহ চালানোর সুযোগ দিয়েছেন। আমি তো ভালো আছি।

এর চেয়ে বেশি টাকার তো আমার মনে হয় না প্রয়োজন আছে।

চিকিৎসার পাশাপাশি বর্তমানে অভিনয় কেমন করছেন জানতে চাইলে তিনি বলেন, দেনা পাওনা’ নামে একটি ধারাবাহিকে অভিনয় করছি। বেশ ভালো সাড়া পাচ্ছি।

এ ছাড়া কিছু খণ্ডনাটকও করছি। আগের মতো এখন অভিনয়ে এত ব্যস্ততা নেই। তবে অভিনয়ের মধ্যেই আছি। এটি আমার ভালোবাসা বলা যায়।

আজ হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী। দীর্ঘদিন হুমায়ূন আহমেদের সঙ্গে কাজ করেছেন এই অভিনেতা। হুমায়ূন আহমেদের সঙ্গে নানান স্মৃতিচারণ করেন এসব কথা বলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com