বুধবার, ০১:২৮ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

থামল মেসির অবিশ্বাস্য পথচলা, হারল মায়ামিও

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৯৫ বার পঠিত

বার্সেলোনায় থাকতে মুড়ি মুড়কির মতো গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সেই বয়স ও ফর্ম পেছনেই ফেলে এসেছিলেন তিনি। তবে ইন্টার মায়ামির হয়ে সম্প্রতি আবারও পুরোনো দিনের কথা সবাইকে স্মরণ করিয়েছিলেন এই আর্জেন্টাইন জাদুকর। মেজর লিগ সকারে (এমএলএস) টানা পাঁচ ম্যাচে করেছিলেন জোড়া গোল।

২০১২ সালের পর মেসি ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো এমন কীর্তি গড়েছেন। এমএলএসেও যেটি রেকর্ড। এই পাঁচ ম্যাচে অপরাজেয় ((৪ জয় ও ১ ড্র) ছিল মায়ামি। তবে ষষ্ঠ ম্যাচে এসে কোনো গোল পেলেন না মেসি। তাতে হারল তার দল। সিনসিনাটির কাছে মেসির মায়ামির হার ৩-০ গোলে।

বাংলাদেশ সময় আজকের সকালের খেলায় সিনসিনাটির রক্ষণের কাছে অসহায় ছিল মেসির মায়ামি। পুরো ম্যাচে মাত্র দুইটি শটই গোলমুখে রাখতে পেরেছে দলটি। প্রথমার্ধের শেষ দিকে দুটি শট নিয়েছিলেন মেসি। একটি ফেরান সিনসিনাটির ডিফেন্ডার, দ্বিতীয়টি গোলরক্ষক।

ম্যাচ হারের পর উদ্বেগ প্রকাশ করেছেন মায়ামির কোচ হাভিয়ের মাচেরানো, ‘আজকের ম্যাচের যে ফল এসেছে এবং আমরা যেভাবে হেরেছি, তাতে আমরা উদ্বিগ্ন। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। তারা আমাদের সব সময় চাপে রেখেছিল। আমাদের খুব সহজেই তারা হারিয়েছে।’

মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে মায়ামি। ৩৮ পয়েন্ট তাদের। সবার ওপরে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৪৬। তালিকায় সিনসিনাটি আছে দুইয়ে। যদিও ক্লাব বিশ্বকাপে খেলার কারণে ওপরের চার দলের থেকে ৩ ম্যঅচ কম খেলেছে মায়ামি। সবগুলো ম্যাচ খেললে শীর্ষে ওঠার সুযোগ আছে মেসিদের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com