বুধবার, ০৪:৪৫ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

ফের কলকাতার সিনেমায় জয়া আহসান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১০২ বার পঠিত

বাংলাদেশের পাশাপাশি ভারতের বাংলা ছবিতেও অভিনয় করে যাচ্ছেন দুই বাংলার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান।

কলকাতার সিনেমায় অভিনয় করে যেমন দর্শক ও সুধী মহলের ভূয়সী প্রশংসা অর্জন করছেন, তেমনি প্রতি বছরই একাধিকবার বগলদাবা করে নিচ্ছেন সেখানকার সেরা অভিনেত্রীর পুরস্কার।

এই অভিনেত্রী ও প্রযোজক দুই বাংলার গণ্ডি পেরিয়ে হিন্দি সিনেমায় অভিনয় করেও মুগ্ধ করেছেন দর্শককে।

জয়ার ভাষ্য, ‘একজন শিল্পীর গণ্ডি যতদূর বাড়ানো সম্ভব, সেটা সে বাড়াবে। আমিও একসময় বাংলাদেশে কাজ শুরু করেছি, তারপর কলকাতা গিয়ে কাজ করছি। আমি মনে করি, শিল্পীর কোনো ভুবন বা সীমানা থাকা উচিত নয়। একজন শিল্পী সব জায়গায় কাজ করবে। এর কোনো কারণ লাগে না।’

চলতি বছরে এখন পর্যন্ত টালিউডের কোনো ছবিতে কাজ শুরু না করলেও আবারও ‘অর্ধাঙ্গিনী’ হয়ে কলকাতার প্রেক্ষাগৃহে দেখা মিলবে জয়ার।

এমনই আভাস দিলেন ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার নির্মাতা কৌশিক গাঙ্গুলি। ২০২৩ সালে কলকাতায় মুক্তি পেয়েছিল এই পরিচালকের ‘অর্ধাঙ্গিনী’ সিনেমাটি।

জয়া আহসান অভিনীত ছবিটি মুক্তির পর প্রশংসার পাশাপাশি দারুণ ব্যবসাও করে। ছবির গল্প যেখানে শেষ হয়েছিল, পরবর্তী সিনেমার সম্ভাবনাও ছিল। এরপর থেকেই সিক্যুয়ালের অপেক্ষার শুরু দর্শকের। এর মধ্যে খবর, শিগগিরই ‘অর্ধাঙ্গিনী ২’-এর শুটিং শুরু করতে চলেছেন পরিচালক। সম্প্রতি কৌশিক গাঙ্গুলির একটি পোস্ট সেই জল্পনা আরও বাড়িয়ে দেয়। পরিচালক সরাসরি কিছু না বললেও যেন তারই ইঙ্গিত দিয়েছেন বলে বলছে ভারতীয় গণমাধ্যম।

গত রোববার সোশ্যালে একটি ছবি পোস্ট করেন কৌশিক। সেখানে দেখা যায়, একটি শাড়ি আর তার উপরে রাখা দুটি ঘড়ি, সঙ্গে আংটি, গলার হার, হাতের একটি বালা আর রয়েছে রয়েছে শাঁখা, পালা, নোয়া বাঁধানোর মতো সব ত্রয়ো চিহ্ন। আর ক্যাপশনে ছবির গানের লাইন ধার করে লেখা ‘দুটো ঘড়ির তো একই সময় দেখানোর কথা ছিল… তবু… কেমন যেন আলাদা আলাদা সব!’ এই পোস্টেই ‘অর্ধাঙ্গিনী ২’-এর ইঙ্গিত পান সিনেপ্রেমীরা।

জানা গেছে, সব ঠিক থাকলে আগামী জুন মাসের ১৫-১৬ তারিখ নাগাদ ‘অর্ধাঙ্গিনী ২’-এর শুটিং শুরু হচ্ছে। জয়া আহসান তো থাকছেনই, পাশাপাশি দেখা যাবে চূর্ণী গাঙ্গুলি, কৌশিক সেন এবং শুভ্রজিৎ দত্তকেও। এদিকে জয়া আহসান তার আসন্ন সিনেমা ‘তাণ্ডব’ ছবির ডাবিং এবং ‘ডিয়ার মা’য়ের পোস্ট প্রোডাকশনের জন্য কলকাতায় অবস্থান করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com