বুধবার, ০৪:৪৪ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

কানে ইতিহাস গড়ল বাংলাদেশের ‘আলী’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

ইতিহাস গড়লো বাংলাদেশ। ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের মানুষের কাছে। কারণ এবারই প্রথম পৃথিবীর সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতলো বাংলাদেশের ছবি।

বাংলাদেশের নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ ফ্রান্সে পেল বিশেষ স্বীকৃতি। বিশ্বের অন্যতম সেরা চলচ্চিত্র আসর কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৮তম আয়োজনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে এটি পেয়েছে স্পেশাল মেনশন। গতকাল শনিবার উৎসবের সমাপনী দিনে এই ঘোষণা করা হয়।

গত বৃহস্পতিবার উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে দেখানো হয় সিনেমাটি। তখনই এটি প্রশংসিত হয়।

এতে স্বনামে অভিনয় করেছেন আল-আমিন। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র আলী—উপকূল অঞ্চলের এক কিশোর, যে বেড়ে উঠেছে সমাজের এক কঠোর প্রথার ভেতর। যেখানে নারীদের গান গাওয়াকে অপমান হিসেবে দেখা হয়, সেখানে আলী নিজেই অংশ নিতে চায় একটি গানের প্রতিযোগিতায়। এই সরল আকাঙ্ক্ষার আড়ালে আছে এক দীর্ঘ সাংস্কৃতিক নিষেধাজ্ঞা, যা প্রশ্ন তোলে লিঙ্গবৈষম্য, পরম্পরা ও ব্যক্তি স্বাধীনতার সীমারেখা নিয়ে।

ছবির মূল কারিগর নির্মাতা আদনান আল রাজীব। দেড় যুগ ধরে টিভি বিজ্ঞাপন ও বিভিন্ন নির্মাণে কাজ করছেন। ১৫ মিনিটের সিনেমা ‘আলী’ ছবির শুটিং প্রসঙ্গে আদনান জানান, গত বছরের ডিসেম্বরে সিলেটের বিভিন্ন লোকেশনে শুটিং করেছেন তাঁরা। টানা পাঁচদিন কাজ করে শুটিং শেষ করেন।

সিনেমাটি উৎসবের কথা মাথায় রেখে বানিয়েছিলেন আদনান আল রাজীব। তবে তা যে কান উৎসব হবে, ভাবেননি তিনি। কানে মনোনয়নের পর আদনান বলেছিলেন, ‘আমরা তো আসলে কখনোই কান উৎসবের কথা ভাবিনি। এটা তো স্বপ্নের মতো ব্যাপার। আমাদের লক্ষ্য ছিল একটা ফিল্ম বানাব। এরপর একটা অভিনব ভাবনা মাথায় আসে। তখন আমার কাছে মনে হয়েছিল, এই ভাবনা নিয়ে কাজ করি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com