বৃহস্পতিবার, ০৬:৩৯ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

বলিউডে শোক, মারা গেছেন মুকুল দেব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

বলিউডে ফের দুঃসংবাদ। মারা গেছেন জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। মুম্বাইয়ের টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে ফিল্মি দুনিয়ায় অতি পরিচিত মুখ মুকুল। কাজ করেছেন পাঞ্জাবি, দক্ষিণী এমনকি বাংলা সিনেমায়ও। জানা গেছে, দিন কয়েক ধরেই অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। তাকে রাখা হয়েছিল আইসিইউতে।

মুকুলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ‘সন অফ সর্দার’ ছবির সহ-অভিনেতা বিধু দাড়া সিং। তার আক্ষেপ, “মুকুল নিজেকে বড় পর্দায় দেখে যেতে পারল না।”

১৯৯৬ সালে ‘দস্তক’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন মুকুল। ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘আর রাজকুমার’ এবং ‘জয় হো’ সহ একাধিক হিন্দি ও আঞ্চলিক ভাষার ছবিতে অভিনয় করেছেন। টেলিভিশনেও তিনি ‘ঘরওয়ালি উপরওয়ালি’, ‘কাহানি ঘর ঘর কী’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। এমনকি টলিউডের বেশকিছু ছবিতে খল নায়কের চরিত্রে দেখা গিয়েছিল তাকে। তার মধ্যে অন্যতম জিৎ-এর ‘আওয়ারা’।

মুকুল দেবের জন্ম ১৭ সেপ্টেম্বর ১৯৭০ সালে দিল্লিতে। তিনি একজন প্রশিক্ষিত পাইলট ছিলেন এবং তার বাবা হরি দেব দিল্লি পুলিশের সহকারী কমিশনার ছিলেন। মুকুল দেবের ভাই রাহুল দেবও একজন অভিনেতা। জানা যাচ্ছে, বাবা-মায়ের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মুকুল। কারও সঙ্গে দেখা করতেন‌ না। অভিনয় জগৎ থেকেও দূরে ছিলেন। মুকুল দেবের অকস্মাৎ মৃত্যুতে চলচ্চিত্র ও টেলিভিশন জগতে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com