মঙ্গলবার, ০২:২০ পূর্বাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১১৫ বার পঠিত

বাংলা সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া শাহজালাল বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। রোববার (১৮ মে) আটক করেই বিমানবন্দরে তার জিজ্ঞাসাবাদ চলছে।

শাহজালালের ইমিগ্রেশন পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তিনি থাইল্যান্ড যাচ্ছিলেন বলে জানা গেছে।

এদিকে নুসরাত ফারিয়ার নামে একটি হত্যা মামলা রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটার এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগে তিনিসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে মামলাটি হয়।

নুসরাত ফারিয়াকে সবশেষ দেখা গেছে জ্বিন ৩ সিনেমায়। গেল ঈদে মুক্তি পায় সিনেমাটি। এতে তার বিপরীতে ছিলেন আব্দুন নূর সজল। ছবিটি পরিচালনা করেন কামরুজ্জামান রোমান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com