বুধবার, ০৫:৪৯ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

রাজার বেশেই মেট গালা মাতালেন শাহরুখ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১১৩ বার পঠিত

বিশ্বের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান।পৃথিবীর বড় বড় উৎসবে পা পড়েছে এই বলিউড বাদশার। তবে একটা আক্ষেপ ছিল কোটি কোটি ভক্তের। বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন ইভেন্ট মেট গালায় দেখা যায়নি এই স্টাইলিশ নায়ককে। অবশ্য ভারতীয় কোনো পুরুষই হাঁটেনি এই ইভেন্টের ব্লু -কার্পেটে। তাই আরও একবার ইতিহাস গড়লেন কিং খান। প্রথম ভারতীয় পুরুষ হিসেবে হাঁটলেন মেট গালায়।

আগেই জানা গিয়েছিল, এ বছরের ইভেন্টে থাকছেন শাহরুখ খান। তাই কী সাজে আসবেন সেটা নিয়ে আগ্রহ ছিল সবার। কিং খান আসলেন কিং বেশেই। পাঞ্জাবি রয়্যাল লুক নিয়েছেন তিনি। শাহরুখের হাতে ছিল স্টিক আর গলায় হার। পরনে কালো স্যুট। শাহরুখের পোশাক ডিজাইন করেছেন বলিউডের অন্যতম প্রভাবশালী ফ্যাশন ডিজাইনার সব্যসাচী।

স্থানীয় গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় আজ মঙ্গলবার ভোর রাত ৪টা ) শুরু হয় বহু প্রতিক্ষীত ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫। এবারের মেটা গালার আসর বসেছে নিউইয়র্কে। এই ফ্যাশন শোয়ের লাইভ স্ট্রিমিং হচ্ছে ভোগ চ্যানেলে।

বাদশাহী স্টাইলে শাহরুখের মেট গালায় অভিষেক তার ভক্তদের ফিরিয়ে নিয়ে গেছে নব্বই দশকের নস্টালজিয়ায়। আপাদমস্তক কালো পোশাকে শাহরুখ যেন বছর ৩০-এর কোনও এক তরুণ তুর্কি। পড়নে কালো স্যুট, কোমরবন্ধ আর কালো সিল্কের শার্টের সঙ্গে টেলকোট। শরীরে ভারী গহনায় সমাহার, দোসর হাতের ছড়ি। ভি-নেক শার্টের সামনে ‘কে’ লেখা পেনডেন্ট সকলের নজর কেড়েছে। কে মানেই যে কিং।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com