বুধবার, ০৫:৪৯ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

কেয়া পায়েল প্রস্তুত, খেলবেন সেলিব্রিটি ক্রিকেট লিগে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১১৩ বার পঠিত

আগামী ৫ মে থেকে শুরু হচ্ছে সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। বর্তমানে তারকারা ব্যস্ত সময় পার করছেন।

এর মাঝে ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।

কেয়া পায়েল বলেন, ‘আমরা সবাই চেষ্টা করছি যেহেতু আমরা খেলাধুলার মানুষ না, সব বড় যেটা আমার কাছে মনে হয়েছে যে একসাথে আমরা অনেকগুলো মানুষ আছি এক অঙ্গনের তো এটা মজার বিষয় যে আমরা সবাই একসাথে খেলতে পারবো।’

তার কথায়, ‘এটা আমার কাছে মনে হয়েছে একটা পরিবারের মধ্যে সবার সাথে দেখা হচ্ছে সবাই একসাথে মাঠে খেলবো এটা আসলে আমার কাছে মনে হচ্ছে একটা উৎসব আয়োজন তাই খুব এক্সাইটেড মনে হচ্ছে।’

কেয়ার ভাষ্যে, ‘ছোটবেলা থেকেই বাসায় ক্রিকেট খেলাটা আমার বাবা খুব মজা করে দেখে তো ওই জায়গা থেকে আমার ক্রিকেট খেলাটা দেখা হয় কিন্তু যদি বলা হয় যে আমি কোন খেলায় বেশি পারদর্শী সেটা হচ্ছে আমি খুব দৌড়াতে পছন্দ করি আমি ছোটবেলা থেকে যখনই কোন দৌড়ানোর প্রতিযোগিতা হতো সেখানে অধিকাংশ সময় আমি প্রথম হতাম।’

খেলার বিষয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমাদের টিমটা নিয়ে আমি আশাবাদী ভালো করবে। এখানে হার জিতেন থেকে বড় কথা হচ্ছে যে একসাথে খেলতে পারছি এটাই আনন্দের। আমার কাছে এটা মনে হয়।’

প্রসঙ্গত, আকর্ষণীয় এই টুর্নামেন্টের চারটি দল হলো- গ্ল্যাডিয়েটর্স, কিংস, ওয়ারিয়র্স, এবং স্পারটান্স অংশ নিচ্ছে। প্রতিটি দলেই অংশ নিচ্ছেন দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারা।

টুর্নামেন্টটি সামনে রেখে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ট্রফি উন্মোচন অনুষ্ঠান। ফাইনালসহ মোট ম্যাচ হবে ৭টি। তারকাদের এই টুর্নামেন্টটি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com