বুধবার, ০৬:৪৯ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

মুখ লুকিয়ে আদালত ছাড়তে বাধ্য হয়েছেন নাসির-তামিমা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১০২ বার পঠিত

অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে মামলায় আত্মপক্ষ শুনানির দিন ছিল আজ। যদিও এটি শুনতে বিব্রত প্রকাশ করে অন্য আদালতে বদলির আদেশ দিয়েছেন। এদিন আদালতে থেকে বের হতে গিয়ে বেশ বিব্রতকর অবস্থায়ই পড়তে হয়েছে নাসির-তামিমা দম্পতিকে।

আজ সোমবার বেলা ১১টা ৫১ মিনিটের দিকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালতে শুনানি শেষে এজলাস কক্ষ থেকে বের হন নাসির-তামিমা। এরপরই তাদের ঘিরে ধরেন গণমাধ্যমকর্মীরা। এ সময় কালো মাস্ক পরে ক্যামেরা থেকে মুখ লুকানোর চেষ্টা করেন নাসির ও তামিমা।

স্ত্রী তামিমার হাত ধরে গণমাধ্যমকর্মীদের উপেক্ষা করেই হাঁটছিলেন নাসির। তবে এরপরও গণমাধ্যমের ক্যামেরা থেকে নিস্তার নেই দেখে স্ত্রীর হাত ধরে জোরে হাঁটতে থাকেন তিনি। পরে সেটিও সম্ভব নয় মনে করে উল্টো দিকে হাঁটা শুরু করেন তারা। পরে দুজন আলাদা দিক দিয়ে আদালত ছাড়তে বাধ্য হয়েছেন তারা।

এদিকে, মামলাটি অন্য আদালতে বদলির বিষয়ে বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান বলেন, এ মামলার আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল। তবে বিচারক বিব্রতবোধ করে মামলাটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কাছে পাঠিয়েছেন। তিনি এই মামলা পরিচালনা করতে চান না। এখন মামলার বিষয়ে সিএমএম সিদ্ধান্ত নেবেন।

মামলার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তাম্মির স্বামী রাকিব হাসান বাদী হয়ে আদালতে এ মামলা করেন। এরপর গত বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে পিবিআইয়ের পুলিশ পরিদর্শক (নি.) শেখ মো. মিজানুর রহমান তিনজনকে দোষী উল্লেখ করে আদালতে প্রতিবেদন জমা দেন।

২০২২ সালের ২৪ জানুয়ারি ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত নাসির-তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। তবে এ মামলার অপর আসামি তামিমার মা সুমি আক্তারকে অব্যাহতি দেওয়া হয়।

একই বছরের ৬ মার্চ মহানগর দায়রা আদালতে অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে রিভিশন করেন নাসির ও তামিমা।অন্যদিকে তামিমার মা সুমি আক্তারকে অব্যাহতির আদেশের বিরুদ্ধে রিভিশন করেন বাদীপক্ষ। শুনানি শেষে গত ২৮ ফেব্রুয়ারি ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহাম্মেদ রিভিশন খারিজ করে দেন। একই সঙ্গে নাসিরের শাশুড়ি সুমি আক্তার মামলার দায় থেকে অব্যাহতির আদেশ বহাল রাখেন।

গত ১৬ এপ্রিল এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বিচার চলাকালীন ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com