বৃহস্পতিবার, ০৮:১৯ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

হৃদয় ভাঙার জন্য মাহির দুঃখ প্রকাশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৮৯ বার পঠিত

অভিনেত্রী সামিরা খান মাহি। নানা সময় ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন তিনি। এবার প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ায় আবারও খবরের শিরোনাম হলেন তিনি। বিষয়টি অভিনেত্রী নিজেই জানিয়েছেন মাহি।

হৃদয় ভাঙার জন্য মাহির দুঃখ প্রকাশগত ৪ বছর ধরেই সাদাত শাফি নাবিল নামের এক তরুণের সঙ্গে সম্পর্কে ছিলেন ছোট পর্দার এই অভিনেত্রী। বছর দুয়েক আগে প্রকাশ্যে এসেছিল তাদের প্রেমের বিষয়টিও। যা নিয়ে মাহি মিডিয়াতেও বলেছেন কথা। এবার দুজনের সম্পর্ক ভাঙা নিয়ে মাহি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করলেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সামিরা খান মাহি বেশকিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘গত কয়েকটা দিন ভীষণ কষ্টের কেটেছে। ট্রোল্ড হওয়া থেকে শুরু করে- আমার বোনের বিয়ের দায়িত্ব বহন করা, আমার সম্পর্ক ভেঙে যাওয়া- সবকিছু মিলিয়ে আমি ভেঙে গেছি, হারিয়ে গেছি। তবে এটা অনেক হয়েছে।’

মাহি যাদের কষ্ট দিয়েছেন তাদের প্রতি দুঃখও প্রকাশ করে আরও লিখেছেন, ‘আমি ভুল করেছি, যা অনেককেই কষ্ট দিয়েছে, এটাও আমি বহন করে গেছি। আমি জানি আমি হৃদয় ভেঙেছি, এর জন্য আমি দুঃখিত। সত্যিই আমি ভেঙে পড়েছি- আর এটা বলতে ভয় পাই না আমি।’

এরপর তিনি আরও লিখেছেন, ‘আমার এই দুর্বলতম সময়েও আমি জানি, উঠে দাঁড়ানোর শক্তি আমাকে ছেড়ে যায়নি। আমি এখন শুধুই ক্লান্ত, তবে পরাজিত নই। যদি সবার সঙ্গে হাসি শেয়ার করা যায়, তাহলে আমি বলব চোখের জলও শেয়ার করা যায়।’

সবশেষ ব্যক্তি জীবনের অভিজ্ঞতা নিয়ে মাহি লিখেন, ‘জীবন সবসময় পরিশ্রুত এবং নিখুঁত হয় না- এবং আজকে আমার কাছে এটাই সত্য।’

এক বছরের বন্ধুত্ব তারপর প্রেমের সম্পর্কে গিয়েছেন বলে জানিয়েছিলেন মাহি। যা নিয়ে কালবেলার সঙ্গে সাক্ষাৎকারে কথাও বলেছিলেন তিনি। ছিলো দুজনের বিয়ের পরিকল্পনাও। তবে মাঝ পথে এসে সর্ম্পকের এ তরী ডুবে গেল অতল গভীরে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com