বৃহস্পতিবার, ০৮:১৬ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

ভিন্ন রূপে ফিরছেন শরীফুল রাজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৯৩ বার পঠিত

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা শরীফুল রাজ।

‘পরাণ’ সিনেমা দিয়ে তিনি জয় করে নিয়েছিলেন দর্শকদের মন। এরপর তাকে সর্বশেষ ‘ওমর’ সিনেমাতে দেখা গিয়েছে।

এরপর অনেক দিন ধরেই কোন সিনেমা দিয়ে আলোচনায় নেই তিনি। হঠাৎ তার দেখা মিললো গত শুক্রবার নির্মাতা সঞ্জয় সমদ্দারের সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জানা গেছে, সঞ্জয় সমাদ্দার পরিচালিত সিনেমা ‘ইনসাফ’-এর কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেতা। সিনেমার একটি স্টিল চিত্র প্রকাশ করেছেন এই নির্মাতা।

স্থিরচিত্রটি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন গ্রæপে ভাইরাল হয় এটি। অনেকেই শুভকামনা জানিয়েছেন।

সঞ্জয় সমাদ্দার গণমাধ্যমকে জানিয়েছেন, ঈদুল আজহাতে মুক্তি পাবে ‘ইনসাফ’। এই সিনেমার দৃশ্য ধারণের কাজও প্রায় শেষের দিকে। শুধুমাত্র একটি গানের শুটিং বাকি আছে।

সেটির জন্য এফডিসিতে সেট নির্মাণের কাজ চলছে। আগামী সপ্তাহেই হবে শুটিং। সব ঠিক থাকলে মে মাসের প্রথম সপ্তাহ থেকে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন তিনি।

ইনসাফের শরীফুল রাজের সঙ্গে জুটি বেঁধেছেন তাসনিয়া ফারিণ। এতে গুরুত্বপূর্ণ চরিত্র রূপায়ন করবেন, মোশাররফ করিম। শোনা যাচ্ছে, নেতিবাচক চরিত্রে দেখা যাবে এই গুণী অভিনেতাকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com