বুধবার, ০৮:৩১ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

দেশে ফিরেছেন ৩৭ হাজার ৯১২ হাজি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ২৩১ বার পঠিত

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৭ হাজার ৯১২ জন হাজি। শনিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার পর্যন্ত ৩৫ হাজার ৩৮৯ জন হাজি দেশে ফেরেন।

গত ১৪ জুলাই থেকে শুরু হওয়া ফিরতি এ হজ ফ্লাইটে এখন পর্যন্ত ১০৪টি ফ্লাইট পরিচালনা করেছে তিনটি উড়োজাহাজ সংস্থা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫৫টি, সৌদি এয়ারলাইন্স পরিচালনা করেছে ৪৪টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫টি ফ্লাইট। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

এদিকে হজ করতে গিয়ে এখন পর্যন্ত ২৪ জন বাংলাদেশী ইন্তেকাল করেছেন। এর মধ্যে পুরুষ ১৭ জন, নারী ৭ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com