বুধবার, ০৭:৫২ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

মানসিক চাপ কমাতে সাহায্য করে যে শাক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৭৬ বার পঠিত
শাক-সবজির মধ্যে পাট শাক একটি পরিচিত নাম। যদিও এর স্বাদে সামান্য তেতোভাব থাকায় অনেকেই এটি এড়িয়ে চলেন, তবে এই শাকে রয়েছে অসাধারণ পুষ্টিগুণ। গরমের সময় এই শাক বেশি পাওয়া যায়। পাট শাক দেহকে ডিটক্স করতে সাহায্য করে এবং ক্যান্সার প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চলুন, জেনে নিই পাট শাকের অন্যান্য উপকারিতা।হতাশা ও মানসিক চাপ কমায়
পাট শাকে থাকা ম্যাগনেসিয়াম মন ভালো রাখতে সাহায্য করে, মানসিক চাপ ও অনিদ্রা কমায়।

রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক
এতে থাকা উচ্চমাত্রার পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।

হজমশক্তি বাড়ায়
ফাইবারসমৃদ্ধ এই শাক হজমে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং রুচি বাড়ায়।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
ভিটামিন সি-এর উপস্থিতি শরীরকে রোগ সংক্রমণের বিরুদ্ধে শক্তিশালী করে তোলে।

ত্বকের তারুণ্য ধরে রাখে
অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বকের ফ্রি র‍্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করে ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।

দৃষ্টিশক্তি বাড়ায়
এতে থাকা ভিটামিন এ চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং দৃষ্টিশক্তি উন্নত করে।

সতর্কতা :
যদি কারো অ্যালার্জির সমস্যা থাকে, তাহলে পাট শাক খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com