বৃহস্পতিবার, ০৮:১৯ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

নিজের গোপন তথ্য ফাঁস করলেন কাজল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৫০ বার পঠিত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল নিজের সম্পর্কে এমন একটি কথা ফাঁস করলেন, যা জানার আগ্রহ ভক্তদের দীর্ঘদিন ধরেই ছিল। কাজল কেন তার পদবি ব্যবহার করেন না, সেই কথাই আজ ফাঁস করলেন বলি নায়িকা।

কাজল একটি সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছেন। তিনি প্রবীণ অভিনেত্রী তনুজা ও চলচ্চিত্র পরিচালক শোমু মুখার্জির কন্যা। তার দিদা শোভনা সমর্থও একজন অভিনেত্রী ছিলেন এবং  দাদা কুমারসেন একজন চলচ্চিত্র পরিচালক ছিলেন। এদিকে তার পিতামহ শশধর মুখার্জি একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছিলেন। তাই নিদ্বিধায় বলা যায়, সিনেমাজগতেরই মেয়ে অভিনেত্রী কাজল।

এদিকে দিল্লিতে অনুষ্ঠিত রাইজিং ভারত সামিট-২০২৫ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন কাজল। যেখানে তিনি নিজের সম্পর্কে এমন একটি কথা ফাঁস করেন, যা জানার আগ্রহ ভক্তদের দীর্ঘদিন ধরেই ছিল৷ অভিনেত্রী কখনই তার নামের পাশে কোনো পদবি ব্যবহার করেন না। কেন তার পদবি ব্যবহার করেন না, সে কথাই জানালেন কাজল।

তার নামের সঙ্গে পদবি ব্যবহার না করার সিদ্ধান্তের কথা বলতে গিয়ে কাজল বলেন, তিনি পরিবারের উত্তরাধিকারের চাপ এড়াতে এটি করেছিলেন। অভিনেত্রী বলেন, যখন তিনি বলিউডে পা রেখেছিলেন, তখন তার মা তনুজা তার পদবি ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন এবং দাদা-দাদুর বংশের কথাও বলেছিলেন।

অভিনেত্রী বলেন, তিনি নিজের প্রতি সৎ থাকতে চান এবং বংশের বোঝা বহন করতে চান না। তাই তিনি কেবল তার প্রথম নাম ‘কাজল’ ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আশা করেছিলেন— এটি তাকে অপ্রয়োজনীয় প্রত্যাশা এড়াতে সাহায্য করবে।

কাজল বলেন, এটি একান্ত নিজের পছন্দ ছিল। কিন্তু তারপর থেকে এখন পর্যন্ত আমি অনুভব করেছি যে, আমি কারোর পক্ষ নিতে চাইনি। তিনি বলেন, আমি নিজের প্রতি সৎ থাকতে চেয়েছিলাম, বংশের বোঝা চাইনি। তাই আমি ভেবেছিলাম, যদি আমি কেবল কাজল নামে পরিচিত হই, তাহলে হয়তো আমার ওপর এত চাপ থাকবে না।

উল্লেখ্য, অভিনেত্রী কাজলকে পরবর্তীতে কায়োজ ইরানির ছবি ‘সারজামিন’-এ দেখা যাবে। যেখানে সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানও অভিনয় করবেন। তার অভিনীত বিশাল ফুরিয়া পরিচালিত ‘মা’ ছবিটি ২০২৫ সালের ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com