বৃহস্পতিবার, ০৯:০৬ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

বিয়ে করলেন শামীম হাসান সরকার, পাত্রী কে?

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১০৮ বার পঠিত

বিয়ে করেছেন অভিনেতা শামীম হাসান সরকার। গতকাল শুক্রবার দুপুরে মিরপুর ডিওএইচএসে অভিনেতার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

পাত্রী আফসানা আক্তার প্রীতি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করছেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর। আট মাস ধরে দুজনের পরিচয়, পরে বিয়েটা পারিবারিকভাবেই সম্পন্ন হয়েছে।

বিয়ের ছবি ফেসবুকে পোস্ট করে শামীম লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’

ছবি প্রকাশের পর অনেক ভক্তই তাদের অভিনন্দন জানিয়েছেন।

অভিনয়ের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও পরিচিতি রয়েছে শামীমের।

প্রসঙ্গত, এর আগেও শামীমের বিয়ে নিয়ে গুঞ্জন ওঠে। কখনো অভিনেত্রী অহনা রহমান, কখনো তানিয়া বৃষ্টির সঙ্গে বিয়ের সাজে ছবি পোস্ট করে ভক্তদের দ্বিধায় ফেলেছেন তিনি। তবে এবার সত্যিই বিয়ের পিঁড়িতে বসেছেন এই অভিনেতা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com