বুধবার, ০৮:৪৮ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

রাশ্মিকাকে দেখলে তরুণ বয়সের কথা মনে পড়ে : সালমান খান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

বহু দিন ধরেই বিজয় দেবেরাকোন্ডা ও রাশ্মিকা মন্দানের সম্পর্ক নিয়ে গুঞ্জন। তবে সম্পর্ক নিয়ে তারা নিজেরা মুখ না খুললেও আকার ইঙ্গিতে বুঝিয়ে দেন সম্পর্কে রয়েছেন।

তারা কবে বিয়ের পিঁড়িতে বসছেন? সেই উত্তরের আভাস দিয়েছেন সালমাল খান।

প্রথমবার ‘সিকন্দর’ সিনেমায় সালমানের সঙ্গে জুটি বেঁধেছেন রাশ্মিকা। সেই সিনেমায় নায়কের চেয়ে নায়িকার বয়সের ৩১ বছরের ব্যবধান, তাই নিয়েই যত প্রশ্ন।

এ বিষয়ে ‘সিকন্দর’ সিনেমার এক প্রচার অনুষ্ঠানে সালমান বলেন, নায়িকার কোনো সমস্যা হচ্ছে না। তাহলে আপনাদের সমস্যা কোথায়?

তিনি বলেন, সামনেই রাশ্মিকার বিয়ে হয়ে যাবে। ওর সন্তান হবে। তারা একদিন বড় হবে, সিনেমায় কাজ করবে।

সালমানের এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয় ও রাশ্মিকার বিয়ের বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। কেউ কেউ বলছে তাহলে কি খুব শীঘ্রই বিয়ে করছেন তারা?

রাশ্মিকা সম্পর্কে সালমান আরও বলেছেন, সে দারুণ অভিনয় করেছে। ‘পুষ্পা ২’-এর জন্য সন্ধ্যা সাতটা পর্যন্ত শুটিং শেষ করে তারপর রাত ৯টায় আমাদের ছবির শুটিং করতে আসত। আমাদের সঙ্গে শুটিং সকাল সাড়ে ৬টা পর্যন্ত চলত। পরের দিন ফের ‘পুষ্পা ২’-এর শুটিং-এ যেত।

সালমান বলেন, রাশ্মিকাকে দেখলে আমার বারবার তরুণ বয়সের কথা মনে পড়ে যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com