শনিবার, ১০:৫৬ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ্যে অস্ত্র মহড়া, ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৯১ বার পঠিত

খুলনা মহানগরীতে আবারও প্রকাশ্যে সশস্ত্র মহড়া দিয়েছে সন্ত্রাসীরা। সেখানে তারা ফাঁকা গুলি ছুড়ে উল্লাস প্রকাশ করে ও ককটেলের বিস্ফোরণ ঘটায়।

শুক্রবার (২১ মার্চ) রাত পৌনে ১১টার দিকে নগরীর সাতরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

প্রকাশ্যে এভাবে সশস্ত্র মহড়া ও গুলি ছোড়ার ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে পারেনি পুলিশ। তবে সন্ত্রাসীদের ধরতে রাতেই বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

খুলনা নগরের সাতরাস্তা মোড়টিতে প্রায় সারা রাতই মানুষের সমাগম থাকে। সেখানে বেশ কয়েকটি দূরপাল্লার পরিবহন কাউন্টার আছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, নগরের শান্তিধাম মোড় থেকে ৮-১০টি মোটরসাইকেলে করে একদল অস্ত্রধারী সাতরাস্তা মোড়ে যায়। সেখানে গিয়ে তারা মোটরসাইকেল থামিয়ে কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। পরে কয়েকজন মোটরসাইকেল থেকে নেমে উল্লাস প্রকাশ করে ও গুলির খোসা কুড়িয়ে নেয়। স্থানীয়রা কিছু বুঝে ওঠার আগেই সেখানে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।

খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, নগরীর প্রতিটি মোড়ে পুলিশ টহল জোরদার করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ঘটনার পর নগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে। কারা ও কেন ওই ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com