বুধবার, ০৮:৪৭ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

কাপড়ের দোকানে চাকরি নেন কাজল, অতঃপর ..

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১০৫ বার পঠিত

বাচ্চাদের দোকানে সেলস গার্ল লাগবে। এমন একটি বিজ্ঞাপন দেখেছিলেন বলি অভিনেত্রী কাজল। হাত খরচের জন্য কাজটা করার কথা ভেবেছিলেন অভিনেত্রী তনুজার বড় মেয়ে। দোকানে ঢুকে নিজে থেকেই বলেছিলেন, ‘আমাকে কাজ দেবেন?’

দোকানের মালিক কাজলকে আপাদমস্তক দেখে সন্দেহ প্রকাশ করে বলেছিলেন, ‘আপনি কাজ করতে পারবেন?’ মাথা নেড়ে আশ্বস্ত করেছিলেন কাজল।

তারপর প্রথমদিন কাজে গেলেন। দেখলেন দোকানের চারদিকে ঝুলছে বাচ্চাদের ছোট-ছোট জামা। সব জামার দিকে তাকিয়ে থাকলেন কাজল। এক জায়গায় বসলেন। হঠাৎ অনুভব করলেন, তার একটি পা নাচছে। ঘণ্টার পর-ঘণ্টা কেটে গেল, একজনও ক্রেতা এলেন না। এক জায়গায় চুপ করে বসে থাকতে-থাকতে অস্বস্তি বোধ করতে শুরু করেন কাজল।

তিনি বলেছিলেন, ‘আমার মনে হয়েছিল এটা একটা শাস্তি। আমার মা যেমন দুষ্টুমি করলে এক জায়গায় চুপ করে বসিয়ে রাখতেন, সেরকমই লাগছিল। অসহ্য ছিল ব্যাপারটা।’

সেই চাকরি বেশিদিন করতে পারেননি কাজল। তার মতো ছটফটে মেয়ের পক্ষে খুবই কঠিন চাকরি ছিল সেটি। পরে বাজিগর, কুচ কুচ হোতা হ্যায়-এর মতো সিনেমা করে পৌঁছে যান সাফল্যের চূড়ায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com