সোমবার, ০৬:৫৯ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

চ্যাম্পিয়নস ট্রফি : ভারতের সামনে প্রতিশোধের উপলক্ষ্য

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১১৮ বার পঠিত

আইসিসির টানা তিনটি টুর্নামেন্টের ফাইনাল খেলবে ভারত। আজ রবিবার দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মুখোমুখি হবে দলটি।

এর আগে ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল তারা। গত বছর দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে সেই দুঃখ ঘোচায় ভারতীয়রা। এবার ফাইনালে নিউজিল্যান্ডের কাছে পরীক্ষা দিতে হবে তাদের। এই দলটার কাছেই ২৫ বছর আগে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল হেরেছিল ভারত। এবারের লড়াইটা তাদের জন্য প্রতিশোধের উপলক্ষ্য। নিউজিল্যান্ডের চোখেমুখে ইতিহাসের পুনরাবৃত্তির স্বপ্ন।

তবে দুবাইয়ের ম্যাচটিকে ফাইনাল ভেবে খেলতে রাজি নয় ভারত। দুই বছর আগের বিশ্বকাপ ফাইনালের হার থেকে শিক্ষা নিতে চান দলটির ওপেনার শুভমান গিল। গতকাল সংবাদ সম্মেলনে ভারতীয়দের সহ-অধিনায়ক শুভমান গিল এমনটিই জানিয়েছেন। তিনি বলেন, ‘বড় ম্যাচে চাপ অনেক বেশি থাকে। সেই চাপ যে দল কাটাতে পারে তারা জেতে। অতীতে আমরা ওয়েস্ট ইন্ডিজ বা অস্ট্রেলিয়াকে সেটা করতে দেখেছি। জানি বলা যত সহজ, করা তত নয়। কিন্তু আমরা ফাইনাল ভেবে খেলতে চাই না। ফাইনালের চাপ আগে থেকে বের করে দিতে চাই। বিরাট (কোহলি) ভাইকে দেখেছি, কীভাবে চাপের মধ্যে মাথা ঠাণ্ডা করে খেলে। আমরাও সেটা করতে চাই।’

অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হারের ধাক্কা আজ কাটিয়ে উঠতে চান গিল। সেই ফাইনালের ভুলের শিক্ষা কাজে লাগানোর আশায় আছেন তিনি, ‘দেশের জার্সিতে এটা আমার দ্বিতীয় আইসিসি ফাইনাল। আগেরটা হেরেছিলাম। সেবারও আমরা ভালো খেলছিলাম। কিন্তু ফাইনালের চাপ সামলাতে পারিনি। তবে গত দুই বছরে আমার অভিজ্ঞতা বেড়েছে। কীভাবে চাপ সামলাতে হয় তা শিখেছি। সেই ম্যাচ যা যা ভুল করেছিলাম তা এবার করব না। সেই সব ভুল থেকে শিক্ষা নিয়ে তা কাজে লাগাতে চাই।’

সহ-অধিনায়ক হিসেবে চাপ কীভাবে মোকাবিলা করতে হয়, সেই দীক্ষাও ইতোমধ্যে পেয়েছেন শুভমান। তিনি বলেন, ‘চাপের মধ্যে কীভাবে দলকে চালাতে হয় সেটি শিখছি। আমার কাজ হচ্ছে, বোলারদের খারাপ সময়ে ওদের সঙ্গে কথা বলা। ওরা কী ভাবছে সেটি জানা। অনেক সময় চাপের মধ্যে নিজের শক্তি অনেকে ভুলে যায়। সেটি ওদের মনে করিয়ে দিই।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com