বৃহস্পতিবার, ০১:১৫ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর বাউরগাতী ফুটবল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বিএনপি নেতা রফিকুল ইসলাম কাজলকে পদায়ন করা হলো বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের কাজে আসছে না ২৪৩ কোটির দুই ভবন ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে অনেক মুখোশধারী: আইনমন্ত্রী বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভিসা সাক্ষাৎকার স্থগিত সব মানুষকে সঙ্গে নিয়ে চলবে বিএনপি: সমাজকল্যাণ মন্ত্রী বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত 

‘৭-৮ মাসের মধ্যে মিলবে ক্যান্সারের ভ্যাকসিন’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

মেয়েদের জন্য ক্যান্সারের ভ্যাকসিন মিলবে আগামী সাত থেকে আট মাসের মধ্যে। যা স্তন, মুখমণ্ডল এবং ঘাড়ে ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী প্রতাপরাও যাদব।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্যান্সারের ভ্যাকসিন নিয়ে গবেষণা প্রায় সম্পূর্ণ এবং বর্তমানে ট্রায়াল চলছে। ৯ থেকে ১৬ বছর বয়সী মেয়েরা এই ভ্যাকসিন নিতে পারবে।

প্রতাপরাও যাদব বলেন, ভারতে ক্যান্সার আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং এ নিয়ে কেন্দ্রীয় সরকার চিন্তিত।

তিনি বলেন, ৩০ বছরের বেশি বয়সী নারীদের জন্য হাসপাতালগুলোতে স্ক্রিনিং প্রক্রিয়া চালু করা হবে এবং ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণের জন্য ডে-কেয়ার ক্যান্সার সেন্টার প্রতিষ্ঠিত হবে। একইসঙ্গে, ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের শুল্ক মওকুফ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভারতে নারীদের মধ্যে ক্যান্সারের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এর চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল ও জটিল হয়ে দাঁড়িয়েছে।

এই ক্যান্সারের ভ্যাকসিন রোগে প্রাথমিক স্তরে প্রতিরোধ গড়ে তুলতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে প্রতিরোধ ও সঠিক চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com