সোমবার, ০৬:৩৬ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

বরিশালের বিপিএল জয় নিয়ে যা বললেন সারজিস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৬ বার পঠিত

টানা দ্বিতীয় বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বনে গেছে ফরচুন বরিশাল। শুক্রবার রাতে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে দলটা নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে।

শুক্রবার কিছুক্ষণের জন্য হলেও ‘টক অফ দ্য কান্ট্রি’ ছিল বিপিএলের এই ফাইনাল। এতটাই যে ফাইনাল শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

তার অভিমত, ‘ফরচুন’ যে এখন বরিশালকেই সঙ্গ দিচ্ছে। ফাইনাল শেষে ফেসবুকে তিনি লেখেন, ‘নাহিদ, হাসনাত আগে থেকেই বরিশালের জালে জামাই হিসেবে আটকা! বিপিএলের চ্যাম্পিয়ন ট্রফিটাও গেলো বরিশালের ঘরে! নিজের কথা আর নাই বা বলি! সময় এখন বরিশালের! কি কও মনু?’

উল্লেখ্য, নাহিদ ইসলাম ও হাসনাত আব্দুল্লাহ দু’জনই বিয়ে করেছেন বরিশালে। সারজিস আলমের শ্বশুরবাড়িও সেখানেই।

বিপিএলের ফাইনালে ১২ বছর পর এই টুর্নামেন্টে আসা চিটাগং কিংসকে হারায় বরিশাল। এই ফাইনালে প্রথমে ব্যাট করে চিটাগং ১৯৩ রান তোলে ৩ উইকেট খুইয়ে। পারভেজ হোসেন ইমন ৪৯ বলে ৭৮, খাজা নাফে ৪৪ বলে ৬৬, গ্রাহাম ক্লার্ক করেন ২৩ বলে ৪৪।

জবাবে বরিশাল তামিম ইকবালের ২৯ বলে ৫৪, কাইল মায়ার্সের ২৮ বলে ৪৬ আর তাওহীদ হৃদয়ের ২৮ বলে ৩২ ও শেষ দিকে রিশাদ হোসেনের ৬ বলে ১৮ রানের ইনিংসে ভর করে পেয়ে যায় ৩ উইকেটের রুদ্ধশ্বাস এক জয়। ফলে তৃতীয় দল হিসেবে বরিশাল জেতে টানা দ্বিতীয় বিপিএল শিরোপা। আগামীবার তাদের সামনে থাকবে হ্যাটট্রিক শিরোপা জিতে ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com