বুধবার, ০৯:৫৭ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

ব্যায়াম ও ডায়েট ছাড়া ওজন কমাবেন কীভাবে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

শরীরের যত্ন নেওয়ার কোনো নির্দিষ্ট সময় থাকে না। শত কাজ এবং ব্যস্ততার মধ্যেও প্রত্যেকের উচিত নিজের খেয়াল রাখা। অনেকেই আছে নিজের যতœ নেওয়ার সময় পান না। ফলে খাওয়া-দাওয়ার অনিয়ম, কাজের চাপ এবং ঘুম কম হওয়ার ফলে অনেকেরই ওজন বেড়ে যেতে থাকে। বাড়তি ওজন মানেই নানা শারীরিক সমস্যায় আক্রান্ত হওয়া। কোলেস্টেরল থেকে ইউরিক অ্যাসিড, সেই তালিকায় বাদ যায় না কিছুই। তাই সুস্থ থাকতে ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি। ওজন কমাতে জিমে যেতে হবে কিংবা ডায়েট করতে হবে, এমন কোনো কথা নেই। দিনের শুরুতে কিছু নিয়ম মেনে চললেই ওজন নিয়ন্ত্রণে রাখা যাবে।

লেবু-মধুর পানি খাওয়া : ওজন কমাতে অনেকেই লেবু ও মধুর পানি খান। এর ফলে অনেকেরই ওজন কমে যায়। হালকা গরম পানিতে কয়েক ফোঁটা লেবুর রস এবং মধু মিশিয়ে খেতে পারেন। এই পানীয়ে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের জমে থাকা মেদ ঝরিয়ে দেয়। সেই সঙ্গে বাড়ে বিপাক হারও।

সকালের নাস্তায় প্রোটিন : ওজন কমাতে খাবারে প্রোটিন থাকা ভীষণ জরুরি। শরীরে প্রোটিনের ঘাটতি থেকেই বাড়তে থাকে ওজন। তাই দিনের শুরুতেই যাতে পর্যাপ্ত প্রোটিন পায় শরীর, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রোটিন ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমায়।

আঁশযুক্ত খাবার : ওজন কমানোর কাজ একা প্রোটিনের নয়। ফাইবারও সমানভাবে সাহায্য করে। তাই ছিপছিপে থাকতে ফাইবার খাওয়া জরুরি। সকালের নাস্তায় প্রোটিনের পাশাপাশি যদি ফাইবার থাকে, ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি অনেকটাই কমে।

পানি পান পর্যাপ্ত : ওজন ঝরাতে পর্যাপ্ত পানি পানের বিকল্প নেই। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সারা দিনে গড়ে ৩ লিটার পানি পান করতেই হবে। তা না হলে ওজনের পাল্লা ভারী হবে আস্তে আস্তে। পানি কম খেলে শরীর আর্দ্রতা হারায়। সেটিও ওজন বেড়ে যাওয়ার প্রধান কারণ হতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com