শুক্রবার, ০৩:২২ পূর্বাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

দীর্ঘ ১০ বছর পর ফিরলেন ক্যামেরন ডিয়াজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১১৪ বার পঠিত

নেটফ্লিক্সে গতকাল মুক্তি পেয়েছে নতুন সিনেমা ‘ব্যাক ইন অ্যাকশন’। অভিনয়ে ক্যামেরন ডিয়াজ ও জেমি ফক্স। সিনেমাটির শিরোনামের সঙ্গে আশ্চর্য এক মিল পাওয়া গেছে ক্যামেরন ডিয়াজের বাস্তবজীবনের। তিনি অ্যাকশনে ফিরলেন ১০ বছর পর।

উল্লেখ্য, গত ২০১৪ সালে ‘অ্যানি’ সিনেমার পর হলিউড থেকে বিরতি নিয়েছিলেন এই অভিনেত্রী।

এক দশক বিরতির পর ব্যাক ইন অ্যাকশনের মাধ্যমে অভিনয়ে ফিরে আসা প্রসঙ্গে ক্যামেরন ডিয়াজ এম্পায়ার ম্যাগাজিনকে জানান, আর কখনো সিনেমায় অভিনয় না করার অধিকার যেমন তার রয়েছে, তেমনি ভবিষ্যতে যেকোনো প্রস্তাবে হ্যাঁ বলার অধিকারও রয়েছে। তবে, নিয়মিত অভিনয়ের বিষয়ে এখনো ভাবছেন না তিনি।

ক্যামেরন ডিয়াজ বলেন, ‘আর কোনো সিনেমায় অভিনয় করব, এমন ভাবনা ছিল না। আমি নিজের জীবন নিয়ে ভালো আছি। এর মধ্যে একদিন জেমি ফক্স ফোন করেন আমাকে। তাকে না বলার ক্ষমতা আমার ছিল না। কারণ, ইন্ডাস্ট্রিতে যদি এমন কোনো অভিনেতা থাকে, যার সঙ্গে আমি স্বাচ্ছন্দ্যে মাসের পর মাস সেটে হেসেখেলে কাটাতে পারি, সেই হলো জেমি ফক্স।’

প্রসঙ্গত,হলিউড থেকে বিরতি নেওয়ার আগে ক্যামেরন ডিয়াজের সর্বশেষ সিনেমা ‘অ্যানি’ ছিল জেমি ফক্সের সঙ্গেই।

উল্লেখ্য, ব্যাক ইন অ্যাকশন সিনেমায় ডিয়াজ অভিনয় করেছেন এমিলি চরিত্রে। ফক্সের চরিত্রের নাম ম্যাট। দুজনই সিআইএর সাবেক গুপ্তচর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com