সোমবার, ০৪:২৭ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

আজকেই টাকা না দিলে দুর্বার রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি বাতিল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ১০৬ বার পঠিত

পারিশ্রমিক না পাওয়ায় দুর্বার রাজশাহীর খেলোয়াড়দের অনুশীলন বাতিল। বুধবার (১৫ জানুয়ারি) এই ঘটনায় সরগরম ছিল দেশের ক্রিকেটপাড়া। এবার দুর্বার রাজশাহী কর্তৃপক্ষকে বেশ কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের মধ্যে প্রতিশ্রুত টাকা না দিলে বাতিল করা হবে তাদের ফ্র্যাঞ্চাইজি। নতুন মালিক পাওয়া না গেলে দুর্বার রাজশাহীর দায়িত্ব নিতে পারে বিসিবি।

চুক্তি অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগে প্রত্যেক খেলোয়াড়কে পাওনা টাকার ৫০ শতাংশ দিয়ে দেওয়ার কথা ফ্র্যাঞ্চাইজিদের। টুর্নামেন্ট চলাকালীন দিতে হবে আরও ২৫ শতাংশ। বাকি ২৫ শতাংশ টাকা দিতে হবে টুর্নামেন্ট শেষে।

তবে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা এখন পর্যন্ত কোনো টাকাই পাননি। আর তাই বাধ্য হয়ে গতকাল অনুশীলন বাতিল করে ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেটাররা। তবে বিসিবি ও ফ্র্যাঞ্চাইজি মালিকদের আশ্বাসে আজ সকালে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করেন রাজশাহীর ক্রিকেটাররা। অনুশীলন শেষে দলের ম্যানেজার মেহরাব হোসেন গণমাধ্যমকে বলেন, খেলোয়াড়েরা মানসিকভাবে ঠিকঠাক আছেন। আজকের মধ্যে তারা প্রতিশ্রুত টাকা পেয়ে যাবেন।

তবে বিসিবি থেকে বেশ কড়া বার্তা পেয়েছে দুর্বার রাজশাহী কর্তৃপক্ষ। বিসিবির একটি সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে গতকাল বোর্ড সভাপতি ফারুক আহমেদ কথা বলেছেন দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয় ও ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে। এনামুলের মাধ্যমে দলের ক্রিকেটারদের সমস্যা সমাধানে আশ্বস্ত করার পাশাপাশি ফারুক ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষকে দিয়েছেন কড়া আলটিমেটাম।

খেলোয়াড়দের সময়মতো টাকা দিতে না পারায় বোর্ড সভাপতির কাছে দুঃখ প্রকাশ করেছে দুর্বার রাজশাহী কর্তৃপক্ষ। বিসিবি সভাপতি ফারুক আহমেদ তাদের বলেন, আজকের মধ্যে খেলোয়াড়দের পারিশ্রমিকের ২৫ শতাংশ টাকা নগদ দিতে হবে। এ ছাড়া ২৫ শতাংশ টাকার চেক দিতে হবে, যা আগামী তিন কর্মদিবসের মধ্যে উত্তোলনযোগ্য। তা না হলে দুর্বার রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি বাতিল করা হবে বলেও জানিয়ে দিয়েছেন সভাপতি। বোর্ড সূত্রে জানা গেছে, ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আগে কাল সন্ধ্যায় জুম মিটিং করে এ ব্যাপারে অন্য বোর্ড পরিচালকদের মতামত নিয়েছেন ফারুক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com