সোমবার, ০৮:১৩ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেন শান্ত; নতুন অধিনায়ক হতে পারেন লিটন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৩০ বার পঠিত

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে দিলেন নাজমুল হোসেন শান্ত। গত বছর দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথেই তিনি অভিমানে নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন। তখন বিসিবি তাকে বুঝিয়ে সুঝিয়ে রেখে দেয়। তবে শেষ পর্যন্ত একটি ফরম্যাটের নেতৃত্ব ছাড়লেন শান্ত। তার জায়গায় লিটন দাসের অধিনায়ক হওয়ার জোর সম্ভাবনা আছে।

শান্তর নেতৃত্ব ছাড়ার বিষয়টি বিসিবির একটি সূত্রের বরাত দিয়ে নিশ্চিত করেছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকবাজ’। ওই কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘শান্ত ফাইনালি আমাদের বলে দিয়েছে যে, সে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবে না। আমরা তা মেনে নিয়েছি যেহেতু এই মুহূর্তে আমাদের টি-টোয়েন্টি ম্যাচ নেই। আমাদের হাতে সময় আছে, তাই নতুন অধিনায়কও বাছাই করছি না। ইনজুরি সমস্যা না থাকলে টেস্ট আর ওয়ানডেতে শান্তই নেতৃত্ব দিয়ে যাবে।’

এখন প্রশ্ন হলো, টি-টোয়েন্টির অধিনায়ক কে হবেন? সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দুর্দান্ত নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে ছেড়েছে টিম টাইগার। কিন্তু অনেকদিন ধরেই লিটনের ব্যাটে রান নেই। তিনি রানে ফিরলে অধিনায়ক হওয়ার পথে আর কোনো বাধাই থাকবে না। যদিও লিটনকেই পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে।

বাংলাদেশের পরবর্তী টি-টোয়েন্টি সিরিজ আগামী মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে। সব ঠিক থাকলে ওই সিরিজে লিটনই নামবেন টস করতে। কেউ কেউ আবার সম্ভাব্য অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদের নামও বলছেন। কিন্তু পেসার হওয়ায় তাসকিন বেশ চোটপ্রবণ। মাঝেমধ্যেই চোট বা বিশ্রামের কারণে তাকে বাইরে থাকতে হয়। অন্যদিকে মিরাজ টি-টোয়েন্টিতে নিয়মিত নন। তাই সব মিলিয়ে লিটনের ওপরেই ভরসা রাখতে পারে বিসিবি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com