বুধবার, ০৩:৪৯ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

সিলেটে এক কমলার দাম ২ লাখ টাকা!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ বার পঠিত

সিলেটে একটি কমলা ২ লাখ টাকায় বিক্রি হয়েছে। গোলাপগঞ্জ উপজেলায় ওয়াজ মাহফিলে নিলামে কমলাটি এ দামে বিক্রি হয়। শনিবার (২৮ ডিসেম্বর) পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসার ওয়াজ মাহফিলটি অনুষ্ঠিত হয়।

রোববার (২৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্র জানায়, শনিবার ঘোগারকুল ইসলামীয়া মহিলা মাদ্রাসা মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলে অতিথি ছিলেন ভারত থেকে আসা আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানি (রহ.)। মাহফিল চলাকালে এলাকার এক প্রবাসী আছজাদ আল মাদানীকে (রহ.) খাওয়ার জন্য একটি কমলা দান করেন। এ সময় তিনি কমলাটি ওয়াজ মাহফিলে নিলাম করেন।আরও জানা যায়, অন্যান্য পণ্যের সঙ্গে কমলাটি নিলাম ডাকা হয়। ফলটি ক্রয় করার জন্য মদিনা ইউনিভার্সিটির সাবেক ডিন ইয়াকুব দেহলভী প্রথমে ৫০০০ হাজার টাকা দাম করেন। নিলামে আরও অনেকে কমলাটি ক্রয় করার জন্য পর্যায়ক্রমে দাম করতে থাকেন। প্রায় আধাঘণ্টাব্যাপী নিলাম চলাকালে এক পর্যায়ে সর্বোচ্চ দাম দুই লাখ টাকা দিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জামিয়াতুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হজরত মাওলানা হাফিজ ইয়ামিন কমলাটি ক্রয় করেন।

এ সময় অনেকে এই নিলামের ভিডিও মোবাইলে ধারণ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। প্রশংসা করে অনেকেই নিজের আইডিতে পোস্ট করেন।

বিষয়টি নিশ্চিত করে ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ জাবেদুর রহমান ফারহান বলেন, মাদ্রাসায় আয়োজিত ওয়াজ মাহফিলে একটি কমলা নিলামে দুই লাখ টাকায় বিক্রি করা হয়েছে। এটি ক্রয় করেছেন প্রবাসী এক মাওলানা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com