বুধবার, ০৬:৫৩ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার রিশিকুল এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের একজন কনস্টেবল নিহত হয়েছেন। নিহত পুলিশ কনষ্টেবলের নাম মোস্তাফিজুর রহমান (২৭)।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে গোদাগাড়ীর রিশিকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোস্তাফিজুর গুরুতর আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, নিহত পুলিশ কনস্টেবল মোস্তাফিজুর রহমান রাজশাহী মেট্টোপলিটন পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। আজ সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী থেকে মোটরসাইকেলে চাঁপাইনবাগঞ্জের নাচোলে যাওয়ার পথে গোদাগাড়ীর রিশিকুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোস্তাফিজুর রহমান গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, নিহত পুলিশ কনস্টেবল মোস্তাফিজুর রহমানের বাবা মতিউর রহমানও পুলিশে চাকরি করতেন। সম্প্রতি তিনি অবসরোত্তর ছুটিতে গেছেন। এ ঘটনায় গোদাগাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com