রবিবার, ০১:১৮ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

স্বামীর সঙ্গে ঝগড়া: তিন সন্তানকে নিয়ে খালে ঝাঁপ, চারজনেরই মরদেহ উদ্ধার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৭১ বার পঠিত

স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে তিন শিশুসন্তানকে নিয়ে খালে ঝাঁপ দিয়েছেন এক নারী। পরে মাসহ সবার মরদেহ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ।

শনিবার (৯ আগস্ট) ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের বান্দা জেলার রিসাউরা গ্রামে ঘটেছে। মৃতরা হলেন- মা রীনা, তার তিন শিশু সন্তান হিমাংশু (৯), আনশি (৫) এবং প্রিন্স (৩)।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে স্বামী অখিলেশের সাথে পারিবারিক বিষয় নিয়ে রীনার ঝগড়া হয়।

পরে স্বামীকে না জানিয়ে সন্তানদের নিয়ে ঘর থেকে বের হয়ে যান তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়, শনিবার সকালে শ্বশুরবাড়ির লোকেরা তাদের খোঁজ শুরু করেন।

এক পর্যায়ে একটি খালের ধারে রীনার পোশাক, চুড়ি, ব্রেসলেট, স্যান্ডেল-সহ অন্যান্য সামগ্রী পাওয়া যায়। পরে পুলিশে খবর দেয়া হলে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে বান্দা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শিব রাজ বলেন, আমরা খালের পানি কমিয়ে ডুবুরি মোতায়েন করি।

প্রায় পাঁচ-ছ’ঘণ্টা পর খালের পানি থেকে ওই নারী এবং তার তিন সন্তানের মরদেদেহ উদ্ধার হয়। মরদেহগুলো কাপড় দিয়ে একসঙ্গে বাঁধা ছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com