বৃহস্পতিবার, ১০:০৮ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

অভিষেক-ঐশ্বরিয়ার বিয়ে টিকিয়ে রাখতে কাজলের টিপস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

বেশ কয়েকদিন ধরেই ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিবাহ বিচ্ছেদের জল্পনা। প্রথম থেকে এই জুটিকে নিয়ে ভক্তমনে কৌতুহলের শেষ নেই। তবে, তাদের অন্দরমহলের সমীকরণ কী, তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে।

এবার শোনা যাচ্ছে, তারকা দম্পতির দূরত্বের পিছনে নাকি রয়েছেন অভিনেত্রী নিমরত কৌর। ‘দসভি’ ছবির শুটিং-এর সময়েই নাকি নিমরতের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় অভিষেকের।

১৭ বছরের দাম্পত্য অভিষেক ও ঐশ্বরিয়ার। ২০০৬ সালে ‘উমরাও জান’ ছবির সেট থেকে দু’জনের প্রেম। এরপর বিয়ে। ২০১১ সালে তাদের কোলে আসে প্রথম সন্তান আরাধ্যা বচ্চন। পরকীয়ার অভিযোগ অভিষেকের বিরুদ্ধে!

এদিকে অভিষেকের সঙ্গে ঐশ্বর্যার বিয়ের বছরেই বলিউড অভিনেত্রী কাজল পরকীয়া নিয়ে আগেভাগেই সাবধান করেছিলেন এই তারকা দম্পতিকে।

অভিষেক-ঐশ্বরিয়ার বিয়ের ঠিক এক বছর আগে মুক্তি পায় ‘কভি অলবিদা না কহনা’। একবার কফি উইথ করণ শোতে করণ জোহরের মুখোমুখি হয়েছিলেন শাহরুখ খান ও কাজল। তখনও কাজলকে করণ জোহর প্রশ্ন করেছিলেন, অভিষেক ও ঐশ্বর্যের বিয়ে বাঁচাতে কী উপদেশ দিতে চান তিনি। কাজল বিন্দু মাত্র না ভেবেই কাভি আলবিদা না কহেনা ছবিটি না দেখতে বলেছিলেন।

উল্লেখ্য, অভিষেক বচ্চন ও শাহরুখ খান অভিনীত এই সিনেমাটি সেই সময়ে বেশ আলোড়িত হয়েছিল দর্শক মহলে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com