মঙ্গলবার, ০৮:২১ পূর্বাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ছাত্র-জনতার আন্দোলনে একমাত্র ‘মাস্টারমাইন্ড’ তারেক রহমান: দুদু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১২৫ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একমাত্র ‘মাস্টারামাইন্ড’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে দাবি করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় দেওয়া বক্তব্যে এমন দাবি করেন শামসুজ্জামান দুদু।

দুদু বলেন, ‘এই আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড হচ্ছেন তারেক রহমান। কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য যা করা দরকার সবই করেছেন। এটা যদি কাউকে ব্যাখ্যা করে বুঝাতে হয়, তাহলে একটু অসুবিধা আছে। ১৬ বছর ধরে হাসিনা বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছে। আর তারেক রহমান বিচক্ষণতার সঙ্গে বিএনপিকে রক্ষা করেছে।’

যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচন যত পিছিয়ে যাবে, সংকট তত তীব্র হবে। এ জন্য যত তাড়াতাড়ি নির্বাচন করা সম্ভব হবে, তত তাড়াতাড়ি গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে। যত তাড়াতাড়ি নির্বাচন করা সম্ভব হবে, তত তাড়াতাড়ি নির্বাচিত সরকার দেশ পরিচালনায় তার উপযুক্ততা প্রমাণ করতে পারবে। সেদিকেই আমি সরকারকে আহ্বান করি।’

এর আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিয়ে গত ২৪ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে মাহফুজ আলমকে ছাত্র-জনতার আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঞ্চালনায় ওই অনুষ্ঠানের মঞ্চে ডেকেই তাকে বিপ্লবের পেছনের কারিগর হিসেবে আখ্যা দেন ড. ইউনূস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com