বৃহস্পতিবার, ১১:০২ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

ভারত থেকে ২ লাখ ৪০ হাজার টাকায় আসছে ‘স্ত্রী ২’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১১৩ বার পঠিত

২০১৮ সালে ভারতে মুক্তি পায় অমর কৌশিকের ‘স্ত্রী’ সিনেমাটি। হরর-কমেডি ঘরানার এই সিনেমায় অভিনয় করেন রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর। সেসময় দারুণ ব্যবসাসফল হয় এটি। এরপরই দর্শকদের অপেক্ষা দ্বিতীয় কিস্তির। তারই ধারাবাহিকতায় গেল ১৪ আগস্ট মুক্তি পায় ‘স্ত্রী ২’ সিনেমাটি। নারীপ্রধান সিনেমা হিসেবে ইতিমধ্যেই এটি নতুন রেকর্ড গড়েছে ভারতে।

রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত ভারতের ‘স্ত্রী ২’ সিনেমাটি এবার বাংলাদেশে আসছে। দুই হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় দুই লাখ ৪০ হাজার টাকা প্রায়) এটি আমদানি করছে ‘দি অভি কথাচিত্র’। এরই মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আদমানির অনুমতিও পেয়েছে প্রতিষ্ঠানটি। এর বিপরীতে বাংলাদেশ থেকে ভারত যাচ্ছে চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমাটি। যেখানে অভিনেতা মাহফুজ আহমেদের বিপরীতে আছেন শবনম বুবলী।

এদিকে, আমদানিকারক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সব ঠিক থাকলে আগামী ২৫ অক্টোবর বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘স্ত্রী ২’ মুক্তি দেওয়া হবে।

‘স্ত্রী ২’ সিনেমায় বরুণ ধাওয়ান ও অক্ষয় কুমার ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। আরও আছেন পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অপারশক্তি খুরানা, বিট্টু, অতুল শ্রীবাস্তব, মুশতাক খান, তামান্না ভাটিয়াসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com