মঙ্গলবার, ০৭:৫৯ পূর্বাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন আইনজীবী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১০৯ বার পঠিত

বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল। তাই তার সব মামলা আইনিভাবেই মোকাবিলা করা হবে।

আজ রবিবার সুপ্রিম কোর্ট বার ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কায়সার কামাল বলেন, ‘তারেক রহমান দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। তিনি যথাসময়ে দেশে ফিরবেন।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনীতিকরণ করার অভিযোগ থাকা হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শনিবার প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়ে এসেছে বিএনপি। আমরা আইনজীবী হিসেবে আইনাঙ্গনের মানুষ হিসেবে এই দাবির সঙ্গে একমত।’

কায়সার কামাল আরও বলেন, ‘বিচার বিভাগ কোনো দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতে পারে না। যেসব বিচারপতি কোড অব কন্ডাক ভঙ্গ করেছেন, তাদের বিরুদ্ধে আশাকরি কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com