বুধবার, ০৯:১৮ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

নিউইয়র্কে এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া-মাহফিল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২৬১ বার পঠিত

সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান এইচ এম এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫ জুলাই শুক্রবার নিউইয়র্কে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। প্রয়াত এই রাষ্ট্রপতির বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে নেতৃত্ব দেন ইমাম কাজী কায়্যূম।

যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সহায়তায় ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র এ কর্মসূচি শেষে শতশত প্রবাসীর মধ্যে তবারক বিতরণ করা হয়। এর আগে প্রদত্ত সংক্ষিপ্ত বক্তব্যে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ এ বার ভূঁইয়া বলেন, ‘বন্যায় প্লাবিত বর্তমান বাংলাদেশের মানুষকে ত্রাণ সহায়তার জন্যে এরশাদের মত নিবেদিতপ্রাণ নেতার বড় বেশি প্রয়োজন ছিল। ৮৮’র মহাপ্লাবনে এরশাদের নেতৃত্ব প্রমাণিত হয়েছে।’

এ সময় এরশাদের আত্মার মাগফেরাত কামনা করে আরো বক্তব্য দেন, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক জাফর মিতা, সদস্য-সচিব আসেফ বারী টুটুল, জেবিবিএর সেক্রেটারি ফাহাদ সোলায়মান, ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র সভাপতি শাকিল মিয়া এবং সেক্রেটারি মোহাম্মদ আলম নমী।

 

নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন সাবেক এমপি শহিদুর রহমান, পার্টির উপদেষ্টা সৈয়দ শওকত আলী এবং গিয়াস মজুমদার, যুগ্ম আহ্বায়ক তোফায়েল চৌধুরী, জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল কাদির লিপু, সাধারণ সম্পাদক উত্তম ডাকুয়া, শক্তি গুপ্তা এবং এ আয়োজনের প্রধান সমন্বয়কারি ওয়াসিম খন্দকার। সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ এস হোসেন থমাস, রাসেল সরকার, শরিফ ইউ আহমদ, শামিম চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com