শনিবার, ১১:১১ পূর্বাহ্ন, ৩১ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বার্থী ইউপি নির্বাচন ঘিরে সক্রিয় বিএনপি: মিন্টুর উদ্যোগে নির্বাচনী আলোচনা সভা রাজপথের সেই উজ্জ্বল আজ বিছানায়, অর্থাভাবে হচ্ছে না চিকিৎসা আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে বার্থী ইউনিয়নে আলোচনার শীর্ষে শরীফ সাহাবুব হাসান এশিয়ান আর্চারিতে বাংলাদেশের দ্বিতীয় স্বর্ণ জয় লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭২ বাংলাদেশি মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছি না: সিইসি জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু সালমান শাহ হত্যা মামলা : ডনের জামিন ফের নামঞ্জুর

রাজপথের সেই উজ্জ্বল আজ বিছানায়, অর্থাভাবে হচ্ছে না চিকিৎসা

মো. মোস্তফা হাওলাদার, গৌরনদী
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত
একসময় রাজপথের মিছিল, মিটিং আর সমাবেশে সহযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতেন। স্লোগানে মুখর থাকত চারপাশ। রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় সেই পরিচিত মুখ মো. উজ্জ্বল সরদার (৩৫) আজ অসুস্থ হয়ে ঘরের বিছানায় পড়ে আছেন। দুরারোগ্য রোগ ক্যান্সারে আক্রান্ত উজ্জ্বলের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছেন তাঁর স্বজন ও রাজনৈতিক সহযোদ্ধারা। কিন্তু অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না পরিবার। তাঁর চিকিৎসায় সহায়তার জন্য সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
উজ্জ্বল সরদার বরিশালের গৌরনদী পৌরসভার বড় কসবা এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবা মো. মতি সরদার। তিনি বর্তমানে গৌরনদী পৌর ছাত্রদলের ৩ নম্বর ওয়ার্ড শাখার সহসভাপতি হিসেবে পরিচিত। সহযোদ্ধাদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০০১ সালের পর থেকে ঢাকাসহ বরিশালের বিভিন্ন স্থানে বিএনপির মিছিল, মিটিং ও সমাবেশে অংশ নিয়েছেন তিনি। স্বৈরাচারবিরোধী আন্দোলনেও সম্পৃক্ত ছিলেন বলে জানান তাঁর রাজনৈতিক সহযোদ্ধারা।
একসময় রাজনৈতিক সহযোদ্ধাদের সঙ্গে রাজপথে সক্রিয় থাকা উজ্জ্বলকে ৫ আগস্টের পর আর আগের মতো দেখা যায়নি। অসুস্থতা তাঁকে ঘরবন্দি করে রেখেছে। একসময়কার হাস্যোজ্জ্বল মানুষটির এমন অসহায় অবস্থা দেখে হতাশ তাঁর ঘনিষ্ঠ বন্ধু সাদ্দাম হোসেন, শিবলুর রহমানসহ ও সহযোদ্ধারা। তাঁদের ভাষ্য, যাঁর সঙ্গে একদিন আন্দোলন-সংগ্রামে পথ চলেছেন, আজ তাঁর চিকিৎসার ব্যবস্থা করতে না পেরে অসহায় বোধ করছেন তাঁরা।
উজ্জ্বলের জীবনের সংগ্রাম অবশ্য নতুন নয়। মো. সিরাজুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক পৌর ছাত্রদলের দেওয়া তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের আমলে তাঁকে গ্রামে থাকতে নানা প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে। জীবিকার তাগিদে ঢাকায় গিয়ে গোপনে স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন তিনি। সীমিত আয়ের মধ্যেই চলত তাঁর সংসার।
উজ্জ্বলের সংসারে রয়েছে ১২ বছর বয়সী একমাত্র মেয়ে নাঈমা আক্তার। সে পঞ্চম শ্রেণির ছাত্রী। স্বজনদের ভাষ্য, উজ্জ্বল অসুস্থ হওয়ার পর তাঁর স্ত্রী সোনিয়া আক্তার বাবার বাড়িতে চলে গেছেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে উজ্জ্বল ছোট। তাঁর মা নেই। বৃদ্ধ বাবা পানবরজে কাজ করে সংসার চালান। বর্তমানে বড় ভাই মো. শাহাদাত হোসেন সরদার ও ভাবিই মূলত তাঁর দেখাশোনা করছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
অসুস্থ উজ্জ্বলের চিকিৎসা, পরিবারের ভরণপোষণ এবং মেয়ের ভবিষ্যৎ—সবকিছু নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। আর্থিক সংকটের কারণে তাঁর চিকিৎসা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন স্বজনেরা।
রাজনৈতিক পরিচয়ের বাইরে উজ্জ্বল একজন মানুষ, একজন বাবা, একটি পরিবারের ভরসা। সহযোদ্ধাদের সঙ্গে রাজপথে তাঁর দীর্ঘ পথচলার স্মৃতি আজ অনেকের মনে নাড়া দিচ্ছে। তাঁদের প্রত্যাশা, দল-মত নির্বিশেষে মানবিক সহায়তা নিয়ে মানুষ এগিয়ে এলে উজ্জ্বলের চিকিৎসার পথ কিছুটা হলেও সহজ হবে।
উজ্জ্বলের বড় ভাই মো. শাহাদাত হোসেন সরদার অসুস্থ ভাইয়ের চিকিৎসায় সহযোগিতার জন্য সমাজের বিত্তবান, রাজনৈতিক সহযোদ্ধা, বন্ধু ও মানবিক মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।
সহায়তা ও যোগাযোগ:
মো. শাহাদাত হোসেন সরদার (উজ্জ্বলের বড় ভাই)
মোবাইল: ০১৭৩৯৬২২৭০৬ (বিকাশ)
মানবিক সহায়তার মাধ্যমে অসুস্থ উজ্জ্বলের চিকিৎসার ব্যবস্থা হোক—এমনটাই প্রত্যাশা তাঁর স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com