শুক্রবার, ০৭:১১ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে বার্থী ইউনিয়নে আলোচনার শীর্ষে শরীফ সাহাবুব হাসান এশিয়ান আর্চারিতে বাংলাদেশের দ্বিতীয় স্বর্ণ জয় লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭২ বাংলাদেশি মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছি না: সিইসি জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু সালমান শাহ হত্যা মামলা : ডনের জামিন ফের নামঞ্জুর ইসরায়েলে নির্বাচন : আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ নেতানিয়াহুর লিকুদ পার্টির মানবতাবিরোধী অপরাধ : মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

এশিয়ান আর্চারিতে বাংলাদেশের দ্বিতীয় স্বর্ণ জয়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পঠিত

ইরাকের সোলাইমানিয়ায় এশিয়া কাপ আর্চারিতে দ্বিতীয় স্বর্ণ জিতেছে বাংলাদেশ। ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্ট লেগ–২-এর রিকার্ভ পুরুষ দলীয় ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ৬–২ সেট পয়েন্টে হারিয়ে গৌরবময় এই সাফল্য অর্জন করেন বাংলাদেশের আর্চাররা।

বাংলাদেশ দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন আব্দুর রহমান আলিফ, মোঃ সাগর ইসলাম ও আব্দুল্লাহ আল মোহাম্মদ রাফি। দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মার্টিন ফ্রেডরিক।

ফাইনালে প্রথম সেটে ৫০–৫৩ পয়েন্টে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় সেটে ৫৫–৫৪, তৃতীয় সেটে ৫৫–৫২ এবং চতুর্থ সেটে ৫২–৫১ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ দল। চার সেটের লড়াই শেষে ৬–২ সেট পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে স্বর্ণপদক জিতে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

এর আগে বুধবার মেয়েদের কম্পাউন্ড দলীয় ইভেন্টের সোনা জিতেছিল বাংলাদেশ। এছাড়া কম্পাউন্ডের পুরুষ দলীয় ইভেন্টে রুপা জেতে আর্চাররা।

আজ মেয়েদের দুটি একক ইভেন্টের ফাইনালে স্বর্ণপদকেট জন্য লড়বে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com