বৃহস্পতিবার, ১০:৪৯ অপরাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

চমক নিয়ে ফিরছেন বিদ্যা বালান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৬ বার পঠিত

অনেকটা দিন ধরেই একটা গুঞ্জন ছিল, ‘ভুলভুলাইয়া ৩’ ছবি নিয়ে বিদ্যা বালান ফিরছেন। গতকাল এর সত্যতা পেয়ে চমকিত হলেন বিদ্যা বালান ভক্তরা।

গা ছমছমে রাজ মহলে নূপুরের শব্দ। কানে ভেসে আসে মঞ্জুলিকার বদলার হুমকি। টিজারেই যেন গায়ে কাঁটা ধরিয়ে গেল বিদ্যা বালানের অদ্ভূত রূপে। তার এমন রূপ দেখে অনেকেই বলছেন, এ কোন বিদ্যা!

উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুলভুলাইয়া’- সিনেমার কথা উঠলেই মঞ্জুলিকা অর্থাৎ বিদ্যা বালানের সেই ভয়ঙ্কর রূপের দৃশ্য চোখে ভেসে উঠবেই।

 

এ সিনেমায় বিদ্যার দুরন্ত অভিনয়ই ছিল পরিচালক প্রিয়দর্শনের ‘ভুলভুলাইয়া’ সিনেমাটির তুরুপের তাস। যদিও ‘ভুলভুলাইয়া ২’ সিনেমাতেও ছিল মঞ্জুলিকার গল্প। সেখানে অভিনয় করেছিলেন টাবু।

, এবার ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে এবার বড় চমক দিতে চলেছেন পরিচালক অনীশ বাজমি। গা ছমছমে রাজপ্রাসাদের অন্দরমহল। সেখানে ঘটে চলা একের পর এক ভৌতিক কাণ্ড। অভিশপ্ত অতীত। আর ঠিক সেই প্রেক্ষাপটেই আবির্ভাব ‘রুহ বাবা’ কার্তিক আরিয়ানের।

এবারের কাস্টিংয়ের পাশপাশি গল্পেও চমক রয়েছে। জানা গেছে, এ সিনেমায় অতিথি শিল্পী হিসেবে থাকছেন মাধুরী দীক্ষিত।

চলতি বছর দিওয়ালির সময় প্রেক্ষাগৃহে আসছে ‘ভুলভুলাইয়া ৩’। আবারও এই ছবি বক্স অফিসে কাঁপাতে আসছে। এর কিছুটা আভাস টিজারেই মিলেছে বলে ব্যক্ত করছেন নেটিজেনরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com