মঙ্গলবার, ০৬:৩২ পূর্বাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ঢাবির হলে যুবককে পিটিয়ে হত্যা, ২ ছাত্র আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল নামের এক যুবককে পিটিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে দুই ছাত্রকে আটক করে শাহবাগ থানায় দিয়েছে বিশ্বিবদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার ৪টা ২০ মিনিটে তাদেরকে আটক থানায় হস্তান্তর করে ঢাবি প্রক্টরিয়াল টিম।

আটক দুজন হলেন জালাল ও সুমন। তারা দুজনেই ফজলুল হক মুসলিম হলের আবাসিক ছাত্র। জালাল ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র, আর সুমন ২০২১-২২ শিক্ষাবর্ষের মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের ছাত্র।

প্রক্টরিয়াল টিমের সদস্যরা জানান, জালাল ও সুমন নামে দুই শিক্ষার্থীকে আটক করে শাহবাগ থানায় রেখে এসেছেন তারা। আটকদেরকে মামলায় গ্রেপ্তার দেখিয়েছে কি না, তা তারা জানেন না বলে জানান।

আটকের সময় হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকরা উপস্থিত থাকলেও তারা কেউ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com