মঙ্গলবার, ০৫:২৮ পূর্বাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৯ বার পঠিত

সাবেক রেলমন্ত্রী মো: নূরুল ইসলাম সুজনকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে ওই হাসপাতালের ৮৩৩ নাম্বার রুম থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

হাসপাতাল সূত্র জানিয়েছে, রাত সাড়ে ১০টার দিকে সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে হাসপাতাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ে যায়।

ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো: ছালেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় নুরুল ইসলাম সুজন আসামি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com