মঙ্গলবার, ০৪:৫৫ পূর্বাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

পোশাক কারখানায় অস্থিতিশীলতা সৃষ্টির উসকানিদাতা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৪ বার পঠিত

পোশাক কারখানায় নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির উসকানিদাতা ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহম্মেদ হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে তাকে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনার কেন্দুয়া থেকে গ্রেপ্তার করা হয়।

ইসতিয়াক আহম্মেদ হৃদয়ের কেন্দুয়ার বাদে আঠারবাড়ীতে। তিনি বাংলাদেশ ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত নর্দান বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের শিক্ষা ও পাঠ্যক্রমবিষয়ক সম্পাদক।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোশাকশ্রমিকদের উদ্দেশে উসকানিমূলক বক্তব্য দিয়ে ভাইরাল হন ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহম্মেদ হৃদয়়।

নেত্রকোনার পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানিয়েছেন, আজ সোমবাইসতিয়াক আহম্মেদ হৃদয়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com