মঙ্গলবার, ০৪:২৯ পূর্বাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

রাইটারস গিল্ড অব আমেরিকার’র সদস্য হলেন নুহাশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত
চলচ্চিত্র-সিরিজ নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন উৎসবে ঘুরে বেড়াচ্ছেন নুহাশ হুমায়ূন। দেশের দর্শকও তাঁর নির্মাণ পছন্দ করছে বেশ। কয়েক দিন আগে আমেরিকার প্রথম সারির প্রযোজনা প্রতিষ্ঠান এ২৪-এর কার্যালয়ে দেখা গেছে নুহাশকে। তখনই আঁচ করা গিয়েছিল, মার্কিন মুলুকে চমকপ্রদ কিছু করতে চলেছেন তিনি।

গতকাল নুহাশ জানালেন, তিনি রাইটারস গিল্ড অব আমেরিকার সদস্য হয়েছেন। সংগঠনটি থেকে পাওয়া কার্ডের ছবি পোস্ট করে তিনি বলেন, ‘কখনো যদি আমার গল্প শুনে থাকেন, আমাকে নিয়ে হাসাহাসি, সমালোচনা করে থাকেন, আপনাদের ধন্যবাদ আমার এই জার্নির অংশ হওয়ার জন্য। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ।’ উল্লেখ্য, এটি আমেরিকার টিভি, রেডিও, চলচ্চিত্র ও ওটিটি অঙ্গনের লেখকদের সবচেয়ে বড় সংগঠন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com