বৃহস্পতিবার, ০৩:৪৯ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বরিশাল মেট্রোপলিটন চার থানায় ৫৫টি আগ্নেয়াস্ত্র জমা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬২ বার পঠিত

সরকারের আহ্বানে সাড়া দিয়ে বরিশাল মেট্রোপলিটনের থানাগুলোতে লাইসেন্স করা অস্ত্র জমা দেওয়া শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় গত তিন দিনে মেট্রোপলিটন এলাকার চারটি থানায় ৫৫টি আগ্নেয়াস্ত্র জমা পড়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার মো. আলী আশরাফ ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, জেলা ও মহানগর এলাকায় মোট অস্ত্রের লাইসেন্সধারীর সংখ্যা ৬৬৯ জন। এর মধ্যে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ বছরের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তি পর্যায়ে ১৯৬টি লাইসেন্স দেয় সরকার। যার মধ্যে রয়েছে পিস্তল, রিভালভার, শটগান, একনলা ও দোনলা রাইফেল।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিদিনই লাইসেন্সধারী মালিকরা অস্ত্র জমা দিচ্ছেন। গত তিন দিনে থানায় মোট ৩৯টি অস্ত্র জমা হয়েছে।

এয়ারপোর্ট থানার ওসি লোকমান হোসেন বলেন, আমার থানা এলাকায় মোট ১৪ জনের অস্ত্রের লাইসেন্স রয়েছে। এর মধ্যে ১০ জন তাদের অস্ত্র জমা দিয়েছেন। যারা অস্ত্র জমা দিচ্ছেন তাদের আমরা জমাদানের একটি রসিদ দিচ্ছি।

বন্দর থানার ওসি বিপ্লব মিস্ত্রী বলেন, দুজন অস্ত্র জমা দিয়েছেন। আরও যারা আছেন তারা নির্ধারিত সময়ের মধ্যেই জমা দেবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত দেওয়া লাইসেন্স বাতিল করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com