বৃহস্পতিবার, ১০:৫৬ অপরাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

সালমানের পাঁজরে চোট, বন্ধ ‘সিকান্দর’ সিনেমার শুটিং

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

পাঁজরে চোট পেয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। এই চোটের কারণে চিকিৎসকের শরণাপন্ন হয়ে হয়েছে ‘ভাইজান’কে। সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেনএই সুপারস্টার। ২০০৯ সালের ছবি ‘ওয়ান্টেড’-এর বিখ্যাত ট্র্যাক ‘জলওয়া’-তেও নাচলেন সালমান। চোটের কারণে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গেছে তার পরবর্তী সিনেমা ‘সিকান্দর’-এর শুটিং।

হিন্দুস্তান টাইমস লিখেছে, প্রিয় অভিনেতার চোটের খবর ছড়িয়ে পড়ার পর অনেক ভক্ত সালমানের দ্রুত আরোগ্য কামনা করছেন। মুম্বাইয়ের ওই অনুষ্ঠানে সালমানের নাচ দেখে ভক্তদের কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছেন, আবার কারও ভাবনায় এই সালমান ‘আহত সিংহ’। যদিও নেটিজেনদের বেশিরভাগই তাদের প্রিয় ভাইজানের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন। সেখানে অনেকেই ছিলেন যারা অভিনেতাকে ট্রোল করতে থাকেন। কিছু মানুষের মনে হতে থাকে যে সালমানকে নাচতে বাধ্য করা হয়েছিল। অনেকে আবার অভিনেতার শরীর নিয়েও মন্তব্য করেছেন।

বলিউড অভিনেতা সালমান খান। ছবি : সংগৃহীত

সালমানের কাজের প্রশংসা করে একজন ভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আহত সিংহের গর্জন খুবই বিপজ্জনক। একটি ফ্যান পেজ থেকে লেখা হয়েছে, ‘এইমাত্র শুনেছি আমাদের প্রিয় সালমান খান ভালো নেই। এবং এই কারণে তার ছবি সিকান্দর-এর শুটিংও বন্ধ হয়ে গিয়েছে। এটা শুনে খুবই দুঃখিত।’

সালমান তার লাখো ভক্তের কাছে সবসময়ই অনুপ্রেরণা। শিগগীরই ‘সিকান্দর’ ছবি দিয়ে কামব্যাক করবেন তিনি। আপাতত শুটিং বন্ধ রয়েছে। সিনেমায় সালমানের সঙ্গে রয়েছেন রাশমিকা মান্দানা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com