মঙ্গলবার, ০১:৫৯ পূর্বাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

সমন্বয়ক হাসনাতকে দেখতে গেলেন বিমানবাহিনী প্রধান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১১০ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

গতকাল মঙ্গলবার বিমানবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এ সময় তিনি হাসনাত আব্দুল্লাহর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

গত সোমবার বিকেল সোয়া ৩টার দিকে হাসনাতের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে সিএমএইচে নেওয়া হয়।

এর আগে গত রবিববার রাতে সচিবালয় গেটে আনসার সদস্যদের হামলায় গুরুতর আহত হন হাসনাত আব্দুল্লাহ। পরে তাকে তাৎক্ষণিকভাবে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com