বৃহস্পতিবার, ১১:৪৪ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

বক্স অফিসে দাপট ধরে রেখেছে ‘স্ত্রী ২’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২৫২ বার পঠিত
মুক্তির পরপরই সাড়া ফেলে দিয়েছে বলিউডের অন্যতম জনপ্রিয় হরর-কমেডি চলচ্চিত্র ‘স্ত্রী ২।’ ১৫ আগস্ট মুক্তির প্রথম দিনে বেশ ধামাকাদার সূচনা করে নিজেদের রাজত্বের কথা জানান দেয় রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুরের চলচ্চিত্রটি। আর মাত্র ৯ দিনের মধ্যে ভারতীয় বক্স অফিসে প্রবেশ করেছে ৩০০ কোটির ক্লাবে। বিশ্বব্যাপী আয় করেছে ৪০০ কোটির বেশি।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, মুক্তির দ্বিতীয় শুক্রবার ভারতে ১৭.৫ কোটি রুপি আয় করেছে এটি। যার ফলে ভারতে ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে এটি। ৯ দিনে বিশ্বব্যাপী সিনেমাটি আয় তুলে নিয়েছে ৪৪১ কোটি রুপি।

একইদিনে মুক্তি পেয়ে বলিউডের দুই জনপ্রিয় তারকার সিনেমাগুলোও সুবিধা করতে পারছে না শ্রদ্ধা-রাজকুমার জুটির সঙ্গে।

অক্ষয় কুমারের ‘খেল খেল মে’ ৯ দিনে আয় করেছে মাত্র ১৯ কোটি রুপি। অন্যদিকে জন আব্রাহামের ‘বেদা’ আয় করেছে মাত্র ১৭ কোটি রুপি। বক্স অফিসে একাই দাপটের সঙ্গে চলছে ‘স্ত্রী ২।’এদিকে দর্শক ও সমালোচকদের কাছ থেকেও ভূয়সী প্রশংসা পাচ্ছে ‘স্ত্রী ২’।

প্রথম কিস্তির পর দ্বিতীয় কিস্তিতেও গল্পে হরর ও কমেডি উপাদান ভরপুর দেখা গেছে। সেই সঙ্গে এর ভিএফএক্স-এর প্রশংসাও করছেন দর্শকরা।২০১৮ সালে মুক্তি পায় রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী।’ প্রথম দিনে সেই সিনেমাটি ৬.৮২ কোটি টাকা আয় করে এবং প্রথম সপ্তাহে পৌঁছায় ৬০.৩৯ কোটিতে। ভারতে ১২৯ কোটি আয় করে সুপারহিট হয় সিনেমাটি।

এর পর থেকেই এটির সিক্যুয়েলের অপেক্ষায় দর্শকরা। অমর কৌশিক পরিচালিত সিনেমাটির সিক্যুয়েলে এবারও রয়েছেন রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, অপরাক্ষিত খুরানা, অভিষেক ব্যানার্জিসহ একাধিক তারকা। একটি বিশেষ ক্যামিওতে রয়েছেন বরুণ ধাওয়ান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com